এক্সপ্লোর

আজই চন্দ্রযান থেকে বিছিন্ন হবে ল্যান্ডার ‘বিক্রম’, চাঁদের মাটি ছোঁবে ৭ সেপ্টেম্বর

সেপ্টেম্বরের ৭ তারিখ চাঁদে ল্যান্ডার ‘বিক্রম’-এর অবতরণের পরই বেরিয়ে আসবে রোভার ‘প্রজ্ঞান’।

বেঙ্গালুরু: গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরোর সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল চন্দ্রযান ২। তার ঠিক ২৪ দিনের মাথায় ১৪ অগাস্ট পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথের দিকে এগিয়ে যায় সেই বিশেষ যান। ২০ অগাস্ট চন্দ্রযান ২ ঢুকে পড়ে চাঁদের কক্ষপথে। রবিবার সেই কক্ষপথের পঞ্চম ও শেষ কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে ট্যুইট করে জানানো হয়, “১ সেপ্টেম্বর  ভারতীয় সময় ৬টা ২১ মিনিটে চাঁদের পঞ্চম কক্ষপথে চন্দ্রযান ২-কে সফলভাবে পাঠানো সম্ভব হয়েছে।”

ইসরোর তরফে আরও জানানো হয়, সব ঠিকঠাক চললে আজ দুপুরেই ভারতীয় সময় ১২টা ৪৫ মিনিট থেক ১টা ৪৫ মিনিটের মধ্যে চন্দ্রযান থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার ‘বিক্রম’। এই প্রক্রিয়া সফল হলেই, আজ থেকে ঠিক ৫ দিনের মাথায় ৭ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে রোভার ‘প্রজ্ঞান’-কে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ‘বিক্রম’।

ইসরোর চেয়ারম্যান কে শিবন চাঁদের মাটিতে ল্যান্ডার ‘বিক্রম’-এর অবতরণ নিয়ে বেশ উচ্ছ্বসিত। তাঁর কথায়, ভারত এমনটা আর আগে কখনও করতে পারেনি, এটা একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে।

ইসরোর তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বরের ৭ তারিখ চাঁদে ল্যান্ডার ‘বিক্রম’-এর অবতরণের পরই বেরিয়ে আসবে রোভার ‘প্রজ্ঞান’। সেই রোভার একটানা ১৪ দিন চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget