এক্সপ্লোর

Garlic Classification Debate: রসুন সবজি না মশলা? এক দশক ধরে বিতর্ক, কৃষক বনাম সরকারের দ্বন্দ্বে সিদ্ধান্ত জানাল আদালত

Madhya Pradesh High Court: মধ্যপ্রদেশ হাই কোর্টের ইন্দৌর বেঞ্চ এই রায় দিয়েছে।

নয়াদিল্লি: কার আগমন আগে, মুরগি না ডিম, সেই নিয়ে কম বিতর্ক নেই। ভারতেও রসুনকে নিয়ে বিতর্ক দীর্ঘদিন। রসুন আসলে সবজি না মশলা, সেই নিয়ে ভিন্নমত রয়েছে। এবার বিতর্কে ইতি টানল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালতের ঘোষণা, রসুন আসলে সবজিই। সবজি বাজার এবং মশলার দোকান, সর্বত্রই এর বিক্রি চলতে পারে বলে মত আদালতের। আদালতের এই মন্তব্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কের অবসান ঘটল বলে মনে করা হচ্ছে। (Garlic Classification Debate)

মধ্যপ্রদেশ হাই কোর্টের ইন্দৌর বেঞ্চ এই রায় দিয়েছে। এতে শুধু বিতর্কের অবসানই ঘটল না, কৃষকরাও স্বস্তি পেলেন বলে মত অধিকাংশের। কারণ মশলা হিসেবে শ্রেণিভুক্ত করা হলেও, সবজি বাজারে রসুন বিক্রিতে কৃষক এবং ব্যবসায়ীদের আর বাধার মুখে পড়তে হবে না বলে মনে করা হচ্ছে। তাই আদালতের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। (Garlic Classification Debate)

রসুনের তীব্র গন্ধ রয়েছে। রান্নার স্বাদবৃদ্ধি থেকে সর্দি-কাশি নিরাময়, একাধিক ক্ষেত্রে এর ব্যবহার চোখে পড়ে। কিন্তু এই রসুনকে ঘিরে বিতর্কও রয়েছে বিস্তর। রসুন সবজি না মশলা, সেই বিতর্ক আদালতে পৌঁছয় প্রায় এক দশক আগে। ২০১৫ সালে মধ্যপ্রদেশের কৃষক সংগঠন রসুনকে সবজি হিসেবে গন্য করার দাবি জানায়। সেই মতো মান্ডি বোর্ডের কাছে আবেদন জানায় ওই সংগঠন, যাতে সম্মতিও মেলে। 

কিন্তু মধ্যপ্রদেশ কৃষি বিভাগ তড়িঘড়ি ওই সিদ্ধান্ত খারিজ করে দেয়। ১৯৭২ সালের কৃষি পণ্য বাজার কমিটি আইনের আওতায় পুনরায় রসুনকে মশলা হিসেবে গন্য করা হয়। এর পাল্টা, ২০১৬ সালে আলু, পেঁয়াজ এবং রসুন কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশন হাইকোর্টের ইন্দৌর বেঞ্চের দ্বারস্থ হয়। রসুনকে মশলার গোত্রে ফেলার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায় তারা।  ২০১৭ সালে আলু, পেঁয়াজ এবং রসুন অ্যাসোসিয়েশনের পক্ষেই রায় দেয় আদালত। 

এর পরও বিষয়টির নিষ্পত্তি হয়নি। ২০১৭ সালের মার্চ মাসে মুকেশ সোমানি নামের এক ব্যক্তি আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেন। সেই থেকে আদালতে বিষয়টি ঝুলে ছিল। শেষ পর্যন্ত ইন্দৌর বেঞ্চের দুই বিচারপতি এসএ ধর্মাধিকারী এবং বিচারপতি বেঙ্কটরমণ রসুনকে সবজি হিসেবে গন্য করলেন। সবজি এবং মশলার বাজার, উভয় জায়গাতেই রসুন বিক্রি করা যাবে বলে জানাল আদালত।

রসুন নিয়ে এই টানাপোড়েনের নেপথ্যে রয়েছে ব্যবসায়িক স্বার্থ। রসুন সবজি হিসেবে বিবেচিত হওয়ার ফলে সরাসরি মান্ডিতে রসুন বিক্রি করতে পারবেন কৃষকরা। আলাদা করে এজেন্টদের কমিশন দিতে হবে না তাঁদের। সবজি এবং মশলা, দুই বাজারেই রসুন বিক্রি করা যাবে। আগে মান্ডিতে কৃষকের থেকে রসুন কেনার বিষয়টি ছিল ঐচ্ছিক। আদালত জানিয়েছে, রসুনকে মশলার শ্রেণিভুক্ত করা হলেও, এক্ষেত্রে আদালতের নির্দেশের উপর হস্তক্ষেপের এক্তিয়ার নেই সরকারের। আর সিদ্ধান্ত বদল করা যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Terrorist Honeytrap : হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget