এক্সপ্লোর

ভুললে চলবে না বিজেপি-ই একক সংখ্যাগরিষ্ঠ দল, শিবসেনাকে বার্তা ফড়ণবীশের

২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি ১০৫ আসন জিতেছে। শিবসেনা জিতেছে ৫৬টি আসনে।

মুম্বই: শিবসেনা একদিকে মু্খ্যমন্ত্রীর পদে ‘রোটেশনাল’ পদ্ধতি (ঘুরিয়ে ফিরিয়ে দুই দলের প্রার্থী দায়িত্ব সামলাবেন) কার্যকর করার দাবি তুলছে। সেখানে বিজেপি তার শরিক দলকে মনে করিয়ে দিল, এখনও তারাই একক বৃহত্তম দল এবং মহারাষ্ট্রের জোট বিজেপি-র নেতৃত্বাধীন। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি ১০৫ আসন জিতেছে। শিবসেনা জিতেছে ৫৬টি আসনে। ফলপ্রকাশের পর থেকেই সমানুপাতে ক্ষমতা ভাগের দাবি তুলেছে শিবসেনা। এই মর্মে বিজেপিকে শিবসেনা জানিয়ে দিয়েছে, সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে লিখিতভাবে জানাতে হবে যে মুখ্যমন্ত্রীর পদ ‘৫০-৫০’ ভাবে ভাগ করা হবে। তবেই একমাত্র সরকার গঠন হবে। কিন্তু, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ স্পষ্ট জানিয়ে দেন, মহারাষ্ট্রে বিজেপি-নেতৃত্বাধীন সরকারই গঠন হবে। দীপাবলির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফড়ণবীশ বলেন, জনাদেশেই পরিষ্কার। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল। দীপাবলির আমরা পরিষদীয় দলনেতা নির্বাচন করব। আর ঠিক তারপরই নতুন সরকার গঠন এবং শপথগ্রহণ হবে। তিনি মনে করিয়ে দেন, বিজেপি নেতৃত্বাধীন জোট শক্তিশালী ও স্থায়ী সরকার গঠন করবে। বিজেপির আসন সংখ্যা কমলেও, ফড়ণবীশ দাবি করেন, বিজেপির সাফল্যের হার গতবারের তুলনায় বেড়েছে। বলেন, ২০১৪ সালে ২৬০ আসনে লড়াই করে ৪৭ শতাংশ আসনে জিতেছিলাম। প্রাপ্ত ভোটের হার ছিল ২৮ শতাংশ। সেখানে ২০১৯ সালে আমরা ১৫০ আসনে লড়াই করে ১০৫টি আসন জিতেছি। অর্থাৎ, ৭০ শতাংশ আসনে জয়। ভোট শতাংশের হার ২৬ শতাংশ। ফলে, স্ট্রাইক রেটের ভিত্তিতে এটাই সেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget