এক্সপ্লোর

India Pakistan News: পহেলগাঁও হামলার পর এবার অনলাইন অ্যাটাক পাকিস্তানের, ১০ লক্ষ বার সাইবার হানা! বহু অ্যাকাউন্ট হ্যাকিংয়ের আশঙ্কা

Pakistan Online Attack: মহারাষ্ট্রের সাইবার ক্রাইম ডিটেকশন উইংসের থেকে তথ্য নিয়ে মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, কাশ্মীরে জঙ্গি হামলার পর এই সাইবার অ্যাটাকের সংখ্যা আরও বেড়েছে বলেই জানান হয়েছে

মুম্বই: পহেলগাঁও-এ ২৫ জন নিরীহ হিন্দুকে খুনের পর ক্ষোভে ফুঁসছে দেশ। এর মধ্যেও থামছে না পাক উস্কানি। যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে পহেলগাঁও হামলার পর প্রায় ১০ লক্ষ বার সাইবার হানা হয়েছে ভারতে। মহারাষ্ট্র সাইবার উইংসের তরফে বলা হয়েছে, একাধিক দেশ থেকে এই সাইবার হানা হয়েছে। এর মধ্যে পাকিস্তানের থেকে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে সর্বাধিক। মহারাষ্ট্রের সাইবার ক্রাইম ডিটেকশন উইংসের থেকে তথ্য নিয়ে মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, কাশ্মীরে জঙ্গি হামলার পর এই সাইবার অ্যাটাকের সংখ্যা আরও বেড়েছে বলেই জানান হয়েছে। মহারাষ্ট্রের সাইবার ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ যশস্বী যাদব বলেন, 'পহেলগাঁও হামলার পর সাইবার অ্যাটাক বেড়েছে। ভারতের একাধিক ওয়েবসাইট এবং পোর্টালে সাইবার হামলা চালান হচ্ছে। পাকিস্তান ছাড়াও মধ্য এশিয়া, ইন্দোনেশিয়া এবং মরক্কো থেকেও হামলা চালানো হয়েছে।                                    

তিনি বলেন, অনেক হ্যাকিং গ্রুপ নিজেদের ইসলামপন্থী গ্রুপ বলে দাবি করেছে, তিনি আরও বলেন যে এটি সম্ভবত একটি সাইবার যুদ্ধ হতে পারে। মহারাষ্ট্র সাইবার এই আক্রমণগুলিকে অনেকাংশেই প্রতিরোধ করতে পেরেছে, জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত অফিসার। নোডাল অফিস সমস্ত সরকারি বিভাগের জন্য একটি পরামর্শ প্রস্তুত করেছে যাতে তাদের সাইবার পরিকাঠামো শক্তিশালী করতে বলা হয়েছেন।

এদিকে, সিন্ধু দিয়ে হয় জল বইবে, না হয় রক্ত। হামলা করলে আবার যুদ্ধের জন্য তৈরি। পুরনো সুরেই ফের একবার ভারতকে হুঁশিয়ারি দিতে শোনা গেল পাকিস্তান পিপল্ স পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টোকে। পহেলগাঁও-কাণ্ডের প্রতিবাদে ১৯৬০-র সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত সরকার। ফের তার পালটা হুঁশিয়ারি দিয়ে বিলাবল বলেছেন, এই সিদ্ধান্ত তাঁরা মানেন না। সিন্ধু তাঁদের ইতিহাস। সিন্ধু আক্রান্ত হলে, যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। 
পহেলগাঁও সন্ত্রাসে তাদের মদত স্পষ্ট হয়ে যাওয়ার পর থেকে, এমনিতেই ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনছে আতঙ্কিত পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-ও। অন্যদিকে প্রধানমন্ত্রী পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর জলে-স্থলে- অন্তরীক্ষে মহড়া আরও জোরদার করেছে ভারতীয় সেনাবাহিনী। এই আবহে বিলাবলের হুঁশিয়ারি, ধমকি দিলে আমরাও যুদ্ধের জন্য তৈরি। তার জন্য চরম সীমায় যেতেও প্রস্তুত। 

 

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
Narendra Modi News: ‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
Bansdroni Police Body Found: বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
Cairo Fire News: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget