এক্সপ্লোর

Maharashtra News: মিলল না অ্যাম্বুল্যান্স, গাড়ি, দুই ছেলের দেহ কাঁধে ১৫ কিলোমিটার হাঁটলেন মা-বাবা

Viral News: মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার আহেরি তালুকের পট্টিগাঁওয়ের ঘটনা।

গড়চিরৌলি: রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জেলার অভিভাবক মন্ত্রী। তার পরও দুর্দশা কাটল না মহারাষ্ট্রের এক পরিবারের। দুই ছেলের দেহ কাঁধে তুলে জলকাদা ভেঙে হাঁটতে হল শোকগ্রস্ত মা-বাবাকে। হাসপাতাল থেকে ১৫ কিলোমিটার রাস্তা হেঁটে দুই ছেলের দেহ নিয়ে বাড়ি ফিরলেন তাঁরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ওই দৃশ্য। গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। (Maharashtra News)

মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার আহেরি তালুকের পট্টিগাঁওয়ের ঘটনা। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ফড়নবীস গড়চিরৌলির অভিভাবক মন্ত্রী। সম্প্রতি আহেরি তালুকের বাসিন্দা ওই দম্পতির দুই ছেলে অসুস্থ হয়ে পড়ে। ১০ বছরও পূর্ণ হয়নি ওই দুই বালকের। প্রবল জ্বর ছিল গায়ে। সেই অবস্থায় গ্রাম থেকে ১৫ কিলোমিটার দূরের হাসপাতালে ভর্তি করা হয়। (Viral News)

কিন্তু দুই ছেলেকে নিয়ে যখন হাসপাতালে পৌঁছন ওই দম্পতি, তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সময়ে চিকিৎসা না মেলায় ধুঁকতে শুরু করেছে ওই দুই বালক। ফলে হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারা। দুই ছেলের মৃত্যুকে ভেঙে পড়েন ওই দম্পতি। সেই অবস্থাতেই ছেলেদের দেহ নিয়ে বাড়ি ফিরতে উদ্যোগী হন। কিন্তু অ্যান্বুল্যান্স বা গাড়ি কিছুই মেলেনি মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য। 

অগত্যা মা ও বাবা দুই ছেলের নিথর দেহ কাঁধে তুলে নেন। সেই অবস্থাতেই হাঁটতে শুরু করেন ১৫ কিলোমিটার দূরে বাড়ির উদ্দেশে। গত কয়েক দিনে ভারী বৃষ্টির সাক্ষী থেকেছে মহারাষ্ট্র। ফলে মেঠো পথে জল-কাদা ঢেলেই এগোতে হয় তাঁদের। সেই অবস্থায় তাঁদের দেখে রাস্তায় থমকেও যান কেউ কেউ। কিন্তু সাহায্য পাননি ওই দম্পতি। 

দুই ছেলের দেহ কাঁধে নিয়ে হেঁটে চলা দম্পতির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে) সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি জানিয়েছেন, সময়ে চিকিৎসাই হয়নি ওই দুই বালকের। ঘণ্টাখানেকের মধ্যেই তাদের অবস্থার অবনতি ঘটে এবং মারা যায়।  ছেলের মৃত্যুর পর অ্যাম্বুল্যান্সও জোটেনি। ফলে ১৫ কিলোমিটার হাঁটতে হয় ওই দম্পতিকে। গড়চিরৌলির স্বাস্থ্য পরিষেবার কী করুণ অবস্থা, তা এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল বলে মত বিজয়ের। উন্নয়নের যে বুলি আওড়াচ্ছে সরকার, বাস্তবে আদৌ তার রূপায়ণ ঘটছে কি না, তা মাঠে ময়দানে নেমে দেখা উচিত বলে মত বিরোধীদের। 

এই নিয়ে মহারাষ্ট্র থেকে এমন দ্বিতীয় ঘটনা সামনে এল। চলতি সপ্তাহেই মহারাষ্ট্রের বিদর্ভ থেকে এমন দৃশ্য উঠে আসে।  গত ১ সেপ্টেম্বর এক জনজাতি মহিলা মৃত সন্তানের জন্ম দেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেও মারা যান তিনি। স্থানীয় হাসপাতাল সময়ে অ্যাম্বুল্যান্স না পাঠানোতেই ওই মহিলার মৃত্যু হয় বলে জানা যায়। 

মৃতার পরিবারের দাবি, প্রসব যন্ত্রণা শুরু হতেই হাসপাতালে ফোন করা হয়। কিন্তু হাসপাতাল জানায়, অন্তত চার ঘণ্টা সময় লাগবে অ্যাম্বুল্যান্স পাঠাতে। উপায় না দেখে বাড়িতেই সন্তান প্রসবের সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়িতে মৃত সন্তানের জন্ম দেন ওই মহিলা। এর পর প্রাইভেট গাড়ি ভাড়া করে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে আর পৌঁছনো হয়নি। 

পর পর এমন ঘটনায় মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে) সরকারকে আক্রমণ করেছেন বিরোধীরা। তাদের দাবি, 'লড়কি বহিন' প্রকল্পের আওতায় মাসে ১৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে দুই দল। কিন্তু একটি অ্যান্বুল্যান্স কেনার টাকাও দিচ্ছে না তারা। পর পর এই দুই ঘটনায় মহারাষ্ট্র সরকারের তরফে যদিও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
ABP Ananda Top 10,18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget