এক্সপ্লোর

Maharashtra Unlock Guidelines : মহারাষ্ট্রে রাত ১০টা পর্যন্ত হোটেল ও রেস্তোরাঁ খুলে রাখার অনুমতি

কোভিড বিধি আরও শিথিল করল মহারাষ্ট্র সরকার। রাত ১০টা পর্যন্ত খুলে রাখা যাবে হোটেল ও রেস্তোরাঁ। তবে ৫০ শতাংশ আসন পূরণ রাখা যাবে।

মুম্বই : কোভিড বিধি আরও শিথিল করল মহারাষ্ট্র সরকার। রাত ১০টা পর্যন্ত খুলে রাখা যাবে হোটেল ও রেস্তোরাঁ। তবে ৫০ শতাংশ আসন পূরণ রাখা যাবে। দিন দুয়েক আগেই রাজ্যের কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে একটি বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। হোটেল, রেস্তোরাঁ ও মলের ক্ষেত্রে কোভিড বিধি শিথিল করা নিয়ে সিদ্ধান্ত নিতে সেই বৈঠক হয়। তার পরই আজ এই খবর প্রকাশ্যে আসে।

ভাইরাসের সংক্রমণ রুখতে এখনও পর্যন্ত এই রাজ্যে বিকেল ৪টে পর্যন্ত হোটেল ও রেস্তোরাঁয় ইন-ডাইনিং ফেসিলিটি রয়েছে। এর পাশাপাশি হোম ডেলিভারি ও টেকঅ্যাওয়ে পরিষেবার সুযোগও রয়েছে। 

এই পরিস্থিতিতে শীঘ্রই হোটেল, রেস্তোরাঁ ও হোটেলগুলিতে রাত ১০টা পর্যন্ত স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর বা এসওপি লাগুর আশা করা হচ্ছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে ধর্মীয় স্থান খোলা যাবে কি না তা নিয়েও আলোচনা করেন। রাজ্যে মার্চ মাস থেকে ধর্মীয় স্থানগুলি বন্ধ রাখা হয়েছে। যদিও টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠকের পরও এনিয়ে কোনও নির্দেশ জারি হয়নি। 

উল্লেখ্য, করোনা অতিমারির শুরু থেকেই ব্যাপক সংক্রমণ দেখা যায় মহারাষ্ট্রে। এমনকী মার্চ থেকে মে-র মধ্যেও দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার ব্যাপক হারে বৃদ্ধি পায়। জুনের পর থেকে ধীরে ধীরে বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে। এই পরিস্থিতিতে খুলেছে সরকারি ও বেসরকারি অফিস। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সব ধরনের দোকান পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে, যে সব জেলায় সংক্রমণ এখনও বেশি রয়েছে সেখানে এসবের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি। 

এপ্রিলে মহারাষ্ট্রে প্রতিদিন প্রায় ৬০ হাজার করে সংক্রমণ দেখা যাচ্ছিল। রাজ্যজুড়ে আতঙ্ক ছড়ায়। ধীরে ধীরে তা কমেছে। সেটা এখন নেমে এসেছে ৫ হাজারে। গত ১০ অগাস্ট রাজ্যে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫০৫ জন। ৬৮ জনের মৃত্যু হয়েছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩৭৫ জনে।

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
Cyclone Akvan অতি প্রবল ঘূর্ণিঝড় হতে চলেছে 'আকভান', মানবে না কোনও বাধা? কমলা সতর্কতা জারি কোথায় কোথায়?
অতি প্রবল ঘূর্ণিঝড় হতে চলেছে 'আকভান', মানবে না কোনও বাধা? কমলা সতর্কতা জারি কোথায় কোথায়?
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?

ভিডিও

CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget