এক্সপ্লোর

Chinese Manja Kite Strings: মকর সংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি ওড়ানোর উৎসব, নিষিদ্ধ চিনা মাঞ্জায় দিকে দিকে মর্মান্তিক ঘটনা

Makar Sankranti 2026: উৎসবের এই আমেজের মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে পাওয়া গিয়েছে বেশ কয়েকটি মর্মান্তিক খবর। এর পিছনে রয়েছে নিষিদ্ধ হয়ে যাওয়া চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো।

Chinese Manja Kite Strings: আজ মকর সংক্রান্তি। বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানোয় মেতেছেন সাধারণ মানুষ। আর আজকের দিনে তো মহা সমারোহে অনেক জায়গাতেই পালিত হয়েছে ঘুড়ি ওড়ানোর উৎসব। তবে উৎসবের এই আমেজের মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে পাওয়া গিয়েছে বেশ কয়েকটি মর্মান্তিক খবর। এর পিছনে রয়েছে নিষিদ্ধ হয়ে যাওয়া চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো।      

তেলেঙ্গানায় মারণ চিনা মাঞ্জায় প্রাণ হারিয়েছেন ৩৫ বছরের এক যুবক 

তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় বুধবার মকর সংক্রান্তির দিন ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম অভিদেশ। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বাইকে করে যাচ্ছিলেন অভিদেশ। সেই সময় তাঁর গলায় লাগে ধারালো ঘুড়ির সুতো। চিনা মাঞ্জা দেওয়া ওই সুতোর জেরেই গলায় গভীর ক্ষত হয় যুবকের। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। কীভাবে ওই এলাকায় নিষিদ্ধ হওয়া চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো এল, তা খতিয়ে দেখছে পুলিশ।     

হায়দরাবাদেও ঘটেছে একাধিক দুর্ঘটনা 

চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় গুরুতর ভাবে জখম হয়েছেন ১২ জনের বেশি লোক। বিগত কয়েক সপ্তাহে এই ধরনের দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে হায়দরাবাদ এবং তার আশপাশের বহু এলাকা থেকেই।     

নাল্লাকুন্টা থানার এক্কজন অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টরও চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় আঘাত পেয়েছেন গলায়। গত রবিবার বাইকে করে রমানাথপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। নমপল্লে এক্সিবিশন গ্রাউন্ডের দিকে যাওয়ার সময় এই এএসআই- এর গলায় ঘুড়ির সুতোর প্যাঁচ লাগে। গভীর ক্ষত তৈরি হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গলায় ১০টি সেলাই পড়েছে ওই পুলিশকর্মীর। উপ্পল পুলিশের তরফে ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ নম্বর ধারা অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায়।     

অন্যদিকে, ৭০ বছর বয়সী এক বৃদ্ধার পা কেটে গিয়েছে ঘুড়ির চিনা মাঞ্জা দেওয়া সুতোয়। মীরপেট অঞ্চলে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার, অর্থাৎ গতকাল। পায়ে গুরুতর চোট পেয়েছেন ওই বৃদ্ধা।      

কর্নাটকের বিদার জেলাতেও মৃত্যু হয়েছে এক ব্যক্তির 

বাইকে করে যাওয়ার সময় ৪৮ বছর বয়সী সঞ্জুকুমারের গলায় লাগে ঘুড়ির মাঞ্জা সুতোর প্যাঁচ। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনাতেও মামলা রুজু করেছে পুলিশ।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Cockroach Janta Party: CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget