এক্সপ্লোর

Uttarakhand Tunnel Collapse: মাত্র কয়েক মিটারের ব্যবধান, উত্তরাখণ্ডে সুড়ঙ্গে প্রবেশ উদ্ধারকারীদের, শ্রমিকদের বেরিয়ে আসার অপেক্ষা

Uttarakhand Rescue Operations: এখনও পর্যন্ত যে খবর মিলেছে, বুধবার রাতে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়া শ্রমিক এবং উদ্ধারকারীদের মধ্যে ১২ মিটার আয়তনের পাথর এবং ধ্বংসস্তূপের ব্যবধান ছিল।

দেহরাদূণ: উত্তরাখণ্ডে ধসে পড়া সুড়ঙ্গের মধ্যে আটকে ১২ দিন ধরে। বৃহস্পতিবার ৪১ জন শ্রমিককে বের করে আনা যেতে পারে বলে আশাবাদী উদ্ধারকারীদল (Uttarakhand Rescue Operations)। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ উদ্ধারকার্য সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে,। সংবাদ সংস্থা এএনআই-কে তেমনটাই জানিয়েছেন উদ্ধারকার্য চালানো এক আধিকারিক। তিনি জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকর যথেষ্ট আত্মবিশ্বাসী। (Uttarakhand Tunnel Collapse)

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, বুধবার রাতে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়া শ্রমিক এবং উদ্ধারকারীদের মধ্যে ১২ মিটার আয়তনের পাথর এবং ধ্বংসস্তূপের ব্যবধান ছিল। আমেরিকায় তৈরি একটি ড্রিল মেশিন সুড়ঙ্গের ছ'ফুট ভিতরে ঢোকানো হয়েছে। গ্যাস কাটারও এসে পৌঁছেছে ঘটনাস্থলে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা সুড়ঙ্গের কিছুটা ভিতর পর্যন্ত ঢুকতে সক্ষম হয়েছেন। সুড়ঙ্গের ঠিক বাইরেই অ্যাম্বুল্যান্স দাঁড় করানো রয়েছে। ৪১ শয্যার একটি অস্থায়ী হাসপাতালও তৈরি করা হয়েছে, যাতে সুড়ঙ্গ থেকে বের করে এনেই সকলের চিকিৎসা শুরু করা যায়। রাজ্য প্রশাসন সবকিছুর তদারকি করছে।

উত্তরাখণ্ড পর্যটন জফতরের স্পেশাল অফিসার ডেপুটেড, ভাস্কর কুলবে জানিয়েছেন, আরও ছ'মিটার ভিতরে ঢুকতে সফল হয়েছেন তাঁরা। পরবর্তী পর্যায়ের কাজ শুরু হয়েছে। আগামী এক-দু'ঘণ্টার মধ্যেই উদ্ধারকার্য সম্পন্ন হবে বলে আশা করছেন তাঁরা। ড্রিলিংয়ে কাজ ৬৭ শতাংশ সম্পন্ন হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন ভাস্কর।

আরও পড়ুন: ODI World Cup 2023: 'আমাদের ছেলেরা বিশ্বকাপ জিতে যেত..', নাম না করে মোদিকে নিশানা রাহুলের

উত্তরাখণ্ড রোড অ্যান্ড ট্রান্সপোর্ট বিভাগের আধিকারিক মাহমুদ আহমেদ জানিয়েছেন, রাত ১২টা বেজে ৪৫ মিনিটে আর্থ ড্রিলিং মেশিন আনা হয়। ধ্বংসস্তূপের ৫৭ মিটার ভিতরে আটকে পড়েছেন শ্রমিকরা। এখনও পর্যন্ত ৩৯ মিটার খোঁড়া গিয়েছে। বাকি রয়েছে ১৮ মিটার। 

ভেঙে পড়া সুড়ঙ্গের মধ্যে উদ্ধারকার্য চালাতে গোড়া থেকেই বাধার মুখে পড়তে হচ্ছে। এর আগে ড্রিল করার সময় তীব্র শব্দে ফাটল ধরেছিল সুড়ঙ্গেের ছাদে। তাতে মাঝপথেই ড্রিলিং থামাতে হয়। এর পর উদ্ধারকার্যের গিত আরও শ্লথ হয়ে যায়। পাহাড়ের উপর থেকে উল্লম্ব ভাবে গর্ত খুঁড়েও বন্দি শ্রমিকদের বেরনোর রাস্তা বের করতে উদ্যোগী হন উদ্ধারকারীরা। আমেরিকা থেকে উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞদেরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget