এক্সপ্লোর

Malaria : ম্যালেরিয়াতেও উপসর্গহীন, গত বছরের থেকে ১৯ শতাংশ বেশি আক্রান্ত; জানালেন অতীন

Malaria Update : ভয়ঙ্কর করোনা আবহের মধ্যেই দাপট দেখাচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া। শীঘ্রই কলকাতায় পুরভোট। তার আগে মশাবাহিত রোগ নিয়েও চড়ছে রাজনৈতিক তরজার পারদ...

কলকাতা : করোনার (Corona) উদ্বেগ তো রয়েছেই। এবার ম্যালেরিয়াতেও উপসর্গহীনদের নিয়ে উদ্বেগ বাড়ছে । 'ওষুধের কোর্স অনেকে সম্পূর্ণ না করায় বাড়ছে জটিলতা। ম্যালেরিয়ার বাহক হিসেবে কাজ করছেন উপসর্গহীনরা। গত বছরের থেকে এখন ১৯ শতাংশ বেশি ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা', জানালেন কলকাতা পুরসভার (KMC) প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।

ভয়ঙ্কর করোনা আবহের মধ্যেই দাপট দেখাচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া। শীঘ্রই কলকাতায় পুরভোট। তার আগে ডেঙ্গি নিয়ে চড়ছে রাজনৈতিক তরজার পারদ। আজও রাজ্যে ৮০০ জনের বেশি করোনায় আক্রান্ত। তার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগও। 

সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিধাননগর পুর-এলাকার বাসিন্দা শতাব্দী সাহা নামে এক গৃহবধূর। ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ ঠেকাতে পুরসভা এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দুই অসুখে আক্রান্তের পরিসংখ্যানও পেশ করেন তিনি। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "২০২০ সালে ৮৪ হাজার জনের ডেঙ্গি পরীক্ষা করা হয়েছিল। তাতে আক্রান্তের হার ছিল ২.৬%। এ বছর এক লক্ষ ৮৬ হাজার মানুষের ডেঙ্গি পরীক্ষা হয়েছে। এ বারে আক্রান্তের হার ১.৬%। গত বারে ৬ জন এবং এ বারে ৮ জনের মৃত্যু হয়েছে।" 

আরও পড়ুন ; মশাবাহিত রোগে মৃতের সংখ্যা চাপা দেওয়ার চেষ্টা করছে সরকার, অভিযোগ বিজেপির

যদিও বিরোধীদের দাবি, রাজ্য সরকার ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান চাপার চেষ্টা করছে। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, যখন ডেঙ্গি ম্যালেরিয়া চাপার চেষ্টা করছেন। দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে গোয়া ত্রিপুরায় যাচ্ছে। মানুষকেই রুখে দাঁড়াতে হবে।

কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর চেয়ারপার্সন ফিরহাদ হাকিম বলেছিলেন, "পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ থাকে আপ্রাণ চেষ্টা করছি। প্রচার চলছে। এখন নিয়ন্ত্রণে। সকলকে সচেতন হতে হবে। ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না। পরিষ্কার যাতে থাকে সেটা দেখা আমাদের কাজ। তাহলে অসুখ হবে না আমাদের।" 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget