এক্সপ্লোর

Malda : চাঁচলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার হুড়োহুড়ি, নামল পুলিশ

ফের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিতে মানুষের মধ্যে হুড়োহুড়ির ছবি দেখা গেল মালদার চাঁচলে। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বাড়তি পুলিশ।

করুণাময় সিংহ, চাঁচল(মালদা) : দুয়ারে সরকারের "লক্ষ্ণীর ভাণ্ডার"-এ আবেদন করতে এসে গতকাল ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন এক মহিলা। তড়িঘড়ি তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিতে মানুষের মধ্যে হুড়োহুড়ির ছবি দেখা গেল মালদার চাঁচলে। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বাড়তি পুলিশ।

গতকাল চাঁচলে প্রথম দিনের দুয়ারে সরকার শিবিরে উপচে পড়ে ভিড়। অধিকাংশের মুখে ছিল না মাস্ক। রাজ‍্যের নয়া প্রকল্প 'লক্ষ্ণীর ভাণ্ডার' ফর্মের জন‍্য দীর্ঘক্ষণ লাইন দাঁড়িয়ে থাকেন মহিলারা। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই সরকারি প্রকল্পের আবেদন চলে। প্রথম দিনে সোমবার মালদার চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে শুরু হয় দুয়ারে সরকার শিবির। ভোর থেকেই ক‍্যাম্পে ভিড় জমান মহিলারা। তবে সকাল দশটায় শুরু হয় ফর্ম বিলির কাজ। গরমে হাঁসফাস করে লাইনে দাঁড়িয়ে ছিলেন মহিলারা। গোটা ঘটনায় কার্যত স্বাস্থ্যবিধি শিকেয় ওঠে।

লক্ষ্ণীর ভাণ্ডারে আবেদন করতে আসা এক মহিলা আনসেরা বিবি দাবি করেন, প্রতিটা গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে এই শিবির করলে নাজেহাল হতে হত না। বাচ্চা নিয়ে দীর্ঘক্ষণ গরমের মধ‍্যে লাইনে দাঁড়িয়ে। ফর্ম মিলবে কি না সন্দেহ।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে এই প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন। অনলাইনের পাশাপাশি, দুয়ারে সরকার প্রকল্পেও এজন্য আবেদন করা যাবে। রাজ্য সরকারের এই প্রকল্পে জেনারেল ক্যাটেগরি পরিবারের কর্ত্রীকে মাসিক ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি পরিবারের কর্ত্রীকে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, যোগ্য জেনারেল কাস্ট পরিবার বছরে ৬ হাজার টাকা ও SC, ST এবং OBC পরিবার বছরে ১২ হাজার টাকা করে পাবে। এর ফলে উপকৃত হবেন ১ কোটি ৬০ লক্ষ মহিলা। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget