এক্সপ্লোর

ভাতায় দলবাজি, স্বজনপোষণ! তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন মালদার পুরোহিতরা, বিডিও অফিসে বিক্ষোভ

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইয়াম মোয়াজ্জেমদের ভাতা দিয়ে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক দখলে রাখার পর শাসকের টার্গেট এখন ব্রাহ্মণ ভোটব্যাঙ্ক। এই মর্মে গত সেপ্টেম্বরে দরিদ্র সনাতনী যে ব্রাহ্মণরা পুজো করেন, তাঁদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই পুরোহিত ভাতা দেওয়াতেও এবার স্বজনপোষণের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।

করুণাময় সিংহ, মালদা: আবেদন সত্ত্বেও মিলছে না পুরোহিত ভাতা। বলা হচ্ছে ভাতা পেতে গেলে যেতে হবে স্থানীয় তৃণমূল নেতার ছাতার তলায়, এমনই অভিযোগ জানিয়ে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন পুরোহিতরা। ‘ধাপ্পাবাজির সরকার’ বলে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। কিছুদিনের মধ্যেই সবাই ভাতা পাবে বলেও দাবি করেছে তারা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইয়াম মোয়াজ্জেমদের ভাতা দিয়ে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক দখলে রাখার পর শাসকের টার্গেট এখন ব্রাহ্মণ ভোটব্যাঙ্ক। এই মর্মে গত সেপ্টেম্বরে দরিদ্র সনাতনী যে ব্রাহ্মণরা পুজো করেন, তাঁদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই পুরোহিত ভাতা দেওয়াতেও এবার স্বজনপোষণের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। দলবাজির অভিযোগে মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বঙ্গীয় পুরোহিত সভার স্থানীয় সদস্যরা। তাঁদের অভিযোগ, বারবার অভিযোগ সত্ত্বেও ভাতা পাচ্ছেন না তারা। ভাতা পেতে গেলে আসতে হবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ছাতার তলায়। বঙ্গীয় পুরোহিত সভা, হরিশ্চন্দ্রপুর (১) এর সম্পাদক গৌতম চক্রবর্তীর অভিযোগ, ভাতা দিয়ে দলবাজি করা হচ্ছে, বলা হচ্ছে স্থানীয় নেতার ছাতার তলায় আসতে বলা হচ্ছে। ভাতার ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলন যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ১৯৭ জনের আবেদন জমা পড়েছে ভাতার জন্য, কিন্তু কেউ পাননি বলে অভিযোগ করেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসতেই কটাক্ষের সুরে বিজেপির হরিশ্চন্দ্রপুর (১) এর মণ্ডল সভাপতি ভূপেশ অগ্রবাল বলেন, এই সরকারের পুরোটাই ধাপ্পাবাজি, প্রতিশ্রুতি দেয় কাজ করে না। আমরা ক্ষমতায় এলে সবাইকে পুরোহিত ভাতা করে দেব বলেও ঘোষণা করেন তিনি। পাল্টা হরিশ্চন্দ্রপুর (১) এর তৃণমূল ব্লক সভাপতি মানিক দাসের দাবি, কিছু জায়গায় ভাতা হয়েছে, কোনও কোনও জায়গায় হয়নি, প্রক্রিয়া চলছে, কিছুদিনের মধ্যেই পাবে। বিজেপিকে ‘দাঙ্গাবাজের দল’ তকমাও দেন তিনি। ঘটনার কথা জানাজানি হতেই মালদার জেলাশাসক জানিয়েছেন ভাতা নিয়ে গণ্ডগোল হয়েছে শুনেছি। দ্রুত সমস্যার সমাধান করা হবে। সব মিলিয়ে বিধানসভার আগে ভাতার দাবিতে পুরোহিতদের বিক্ষোভ শাসকদলের অস্বস্তি বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget