এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমরা সবাই একসঙ্গে লড়ব', পাটনায় বিরোধীদের বৈঠকে মমতার নিশানায় BJP

Mamata Attacks BJP in Patna: পাটনায় বিরোধীদের বৈঠকে মমতার নিশানায় বিজেপি। পাটনায় বিরোধীদের বৈঠকে মমতার নিশানায় বিজেপি। কী বললেন তৃণমূল সুপ্রিমো ?

নয়াদিল্লি: পাটনায় বিরোধীদের বৈঠকে মমতার নিশানায় বিজেপি। 'পাটনায় অনেক গণ আন্দোলনের সূচনা হয়েছিল, সেইজন্যই নীতীশ কুমারকে বলেছিলাম পাটনা থেকে বিরোধী বৈঠক শুরু হোক। আমরা সবাই এক, আমরা একসঙ্গে লড়ব', জানালেন মমতা। এদিন বিরোধী বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণও দাগতে ভোলেননি তৃণমূল সুপ্রিমো। 'বিজেপি একনায়কতন্ত্র চালাচ্ছে', বলে আক্রমণ করেন এদিন মমতা।

 বিরোধী বৈঠক থেকে মমতা আরও বলেন, 'বাংলায় প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে, রাজ্য সরকারকে না জানিয়েই পালিত হয়েছে। কিছু বললেই সিবিআই-ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়। অর্থনীতি ধ্বংস হচ্ছে, দলিত, মহিলাদের ওপর অত্যাচার, ১০০ দিনের কাজের টাকা বন্ধ, এগুলো নিয়ে কোনও চিন্তা নেই বিজেপির', আক্রমণে মমতা। মমতা আক্রমণ করে আরও বলেন, 'বিজেপির কালা কানুনের বিরুদ্ধে লড়াই চলবে। বিজেপির চেষ্টা আর কোনও নির্বাচনই হবে না। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করব। বিজেপি চায় ইতিহাস বদল, আমরা ইতিহাস বদলাতে দেব না', আক্রমণ মমতার। 

প্রসঙ্গত, এদিন পাটনায় বিরোধী বৈঠকে রাহুল গাঁধী বলেন, 'যে নীতি এবং আদর্শের ওপর ভারত দাঁড়িয়ে আছে তার ভিতে আক্রমণ চালাচ্ছে বিজেপি, আরএসএস', এটা আদর্শের লড়াই আর এখানে আমরা সবাই একসঙ্গে আছি'। এদিন তিনি আরও বলেন, 'আমাদের মধ্যে ছোটখাটো মতপার্থক্য থাকতেই পারে কিন্তু আমরা ঠিক করেছি যে আমরা একসঙ্গেই কাজ করব। আমাদের আদর্শকে আমরা রক্ষা করব। বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া আজ শুরু হল এবং এটা আমরা এগিয়ে নিয়ে যাব।' 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

পটনায় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে বিরোধী জোটের সঙ্গে প্রথম সম্মিলিত বৈঠক সারলেন বাংলার মুখ্যমন্ত্রী। কংগ্রেসের তরফে বৈঠকে ছিলেন রাহুল গাঁধী। এর আগে নবান্নে এসে মমতার সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বী যাদব। মমতাই প্রস্তাব দেন বিরোধী জোটের প্রথম বৈঠক পাটনায় করার। কীভাবে ২০২৪-এর লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা থেকে বিজেপিকে আটকানো যাবে, তা নিয়েই মূলত এই বৈঠকে আলোচনা হয়েছে। একের বিরুদ্ধে এক অর্থাৎ যে যেখানে শক্তিশালী সেখানে সরাসরি বিজেপির সঙ্গে লড়াই, এটাই মমতার ফর্মুলা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget