এক্সপ্লোর

Khela Hobe Diwas: রাজ্যজুড়ে "খেলা হবে" দিবস পালন হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

"খেলা হবে"। এই স্লোগান তুলেই রাজ্যে বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছে তৃণমূল। এবার এই স্লোগানকে আরও ছড়িয়ে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। এর পাশাপাশি বিধানসভায় জবাবি ভাষণে একহাত নেন জাতীয় মানবাধিকার কমিশনকে।

কলকাতা : ভোট পরবর্তী অশান্তি নিয়ে গতকালই নবান্নে রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি। ডিজি বীরেন্দ্রর সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করেন তাঁরা। এই আবহে এবার জাতীয় মানবাধিকার কমিশনের কড়া সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় জবাবি ভাষণে জাতীয় মানবাধিকার কমিশন ও বিজেপির কড়া সমালোচনা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর কাছে খবর আছে, জাতীয় মানবাধিকার কমিশন বিজেপির সক্রিয় সদস্য হয়ে কাজ করছে। তাঁর আরও দাবি, যিনি মানবাধিকার কমিশনের দায়িত্বে আছেন, তিনি বিজেপির সক্রিয় সদস্য। 

শুধু তাই নয়, একহাত নেন নির্বাচন কমিশনকেও। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশন মদত না দিলে রাজ্যে বিজেপি ৩০টা আসনও পেত না। মোদি-অমিত শাহ-বিজেপি যা বলেছে, কমিশন সেইমতো কাজ করেছে। 

যদিও বাংলা কোনও ধমকানি-চমকানিতে ভয় পায় না বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। মমতা জানান, বিধানসভা ভোট হয়েছিল ৮ দফায়, খেলা হবে স্লোগান দিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। তাঁর ঘোষণা, আগামী দিনে গোটা রাজ্যে খেলা হবে দিবস পালন হবে। কবে তা পালন হবে পরে জানানো হবে বিধানসভায়। জবাবি ভাষণে উল্লেখ মুখ্যমন্ত্রীর।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পর্বে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল "খেলা হবে"। এই স্লোগান তুলে দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে তোলে ঘাসফুল শিবির। এই স্লোগানের জেরে নির্বাচন কমিশনের শো-কজ নোটিশের মুখে পড়েন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও অনুব্রত বলেছিলেন, খেলা হবে বলে কী ভুল বলেছি। ক্রিকেট ব্যাট দিচ্ছি, ফুটবল দিচ্ছি, এগুলোও তো খেলা। এখনও বলছি খেলা হবে। নরেন্দ্র মোদি, নাড্ডা সাহেব তাঁরাও তো বলছেন খেলা হবে। অসুবিধা কোথায়। খেলা হবে।' উল্লেখ্য, এই স্লোগানের বিরোধিতা করে বিরোধীরা। কমিশনে নালিশও জানায়। গোটা নির্বাচন পর্বে এই স্লোগানকে হাতিয়ার করে প্রচার চালায় শাসকশিবির।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'হাতে রক্ত লেগে, কী পেলেন ?' NEET বাতিলের 'অনুরোধ' সাংসদের
'হাতে রক্ত লেগে, কী পেলেন ?' NEET বাতিলের 'অনুরোধ' সাংসদের
West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget