এক্সপ্লোর

Odisha Train Accident : 'বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা, CBI কী করবে ?, ফের মমতার নিশানায় কেন্দ্র

Coromandel Express Accident : ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে গতকাল বালেশ্বরে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল।

কলকাতা : "বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা । CBI কী করবে ?" CBI-কে দিয়ে বালেশ্বর দুর্ঘটনার (Balasore Train Accident) তদন্ত নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি কেন্দ্রকে একহাত নেন তিনি। মমতা বলেন, "ক্রিমিনাল কেস হলে তো সিবিআই কিছু করবে। পুলওয়ামা দেখেননি। তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন । আজকেও ব্যাপারটা ধামাচাপ দেওয়ার জন্য, দুর্ঘটনার প্রকৃত তদন্ত হল না। সব সাফা হয়ে গেল ! কোনও প্রমাণ নেই।" 

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর, কেটে গেছে বেশ কিছুটা সময়। দুর্ঘটনাস্থলে নতুন লাইন পাতার কাজও সারা। ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে গতকাল বালেশ্বরে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। ১০ সদস্যের কেন্দ্রীয় দলের নেতৃত্বে ছিলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই এই সিবিআই তদন্ত। এদিকে, কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে একাধিক বিরোধী রাজনৈতিক দল। রেলওয়ে সেফটি কমিশন (Railway Safety Commission) থাকতে কেন CBI-কে তদন্তভার দেওয়া হচ্ছে ? এনিয়ে আগেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী জ্ঞানেশ্বরীর প্রসঙ্গ টেনে আনতেও ভোলেননি।

গতকালও বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সিবিআইয়ের তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথমে কোনও মন্তব্য করতে না চাইলেও, পরে বলেন, "আমি চাই সত্যটা বেরিয়ে আসুক। সত্যিটা যেন ধামাচাপা না দেওয়া হয়!" তিনি বলেন, "মানুষের সঙ্গে থাকতে হবে। পরিবারগুলোকে রক্ষা করতে হবে। আর সেই জন্যই সত্যিটা বেরিয়ে আসা দরকার।"

আজ ফেরে একই ইস্যুতে সরব হলেন। মমতা বলেন, "আমি চাই, সত্যিটা বেরিয়ে আসুক। সকাল থেকে সিবিআইকে পাঠিয়ে দিয়েছে দিল্লি। কলকাতার ১৪টা থেকে ১৬টা পুরসভায় ঢুকে গেছে। নগরান্নয়নে ঢুকে গেছে। এবার কি বাথরুমেও ঢুকবে নাকি ? জিজ্ঞাসা করুন। ওয়াশরুমেও ঢুকবে এখন ? ওইটুকুই বাকি আছে। এসব করে এত বড় দুর্ঘটনা ধামাচাপা দেওয়া যায় না। " 

প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে ২০টি জায়গায় সিবিআই তল্লাশি শুরু হয়েছে। নিউ ব্যারাকপুর, পানিহাটি, টিটাগড়, কাঁচরাপাড়া পুরসভায় থেকে কামারহাটি, হালিশহর, শান্তিপুর, কৃষ্ণনগর, দমদম পুরসভায় সিবিআই তল্লাশি চলছে। পাশাপাশি টাকি, বরানগর, বাদুরিয়া, উত্তর দমদম, দক্ষিণ দমদম পুরসভাতেও তল্লাশি শুরু করেছে সিবিআই। সল্টলেকে নগরায়ন ভবন, পুর প্রশাসন ভবনে এবং ধৃত অয়ন শীলের চুঁচুড়ার বাড়ি-অফিসে সিবিআই তল্লাশি চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget