এক্সপ্লোর

Khela Diwas : কেন ১৬ অগাস্টকেই বাছা হল "খেলা দিবস"-এর জন্য ? খোলসা করলেন মমতা

১৬ অগাস্ট রাজ্যে "খেলা দিবস" পালিত হবে। আগেই ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু, কেন ওই দিনটিকেই তিনি বেছে নিলেন ?

কলকাতা : ১৬ অগাস্ট রাজ্যে "খেলা দিবস" পালিত হবে। আগেই ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু, কেন ওই দিনটিকেই তিনি বেছে নিলেন ? এবিষয়ে আজ সাংবাদিক বৈঠকে খোলসা করলেন মুখ্যমন্ত্রী।

তিনি বললেন, "১৬ অগাস্ট খেলা দিবস পালন করছি আমরা । ক্রিকেটের একটা ঘটনা ঘটেছিল। '৭০-এর দশকে একটা ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে অনেকে আহত হয়েছিলেন, মারা গেছিলেন। আগে কলকাতার অনেক ময়দান, ক্লাবে দিনটি পালিত হত। কিন্তু এখন আর এটা পালন হয় না। হয়ত কোথাও ভেতরে ভেতরে হয়ে থাকতে পারে। কিন্তু, অনেকেই ভুলে গেছেন। তা ছাড়াও ১৬ অগাস্টটা ১৫ অগাস্টের পরের দিন। ঠিক স্বাধীনতার পরের দিন। মানুষের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে, মানুষের অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য । দেশে আজ স্বাধীনতা বিপন্ন হচ্ছে। আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। সেই কণ্ঠ স্তব্ধতা থেকে মুক্তি পাক। তাই খেলা দিবসের মানে আছে।" 

এর পাশাপাশি তিনি জানান, ওইদিন গ্রামে-গঞ্জে, বিভিন্ন ক্লাবকে ১ লক্ষ ফুটবল দেওয়া হবে যুব ও ক্রীড়া বিভাগ থেকে। আইএএফ-এরও প্রায় ২০০ ক্লাব আছে। তাদের দশটা করে বল দেব। ইতিমধ্যেই ৫০ হাজার বল তৈরি হয়ে গেছে। 

গতকাল ২১ জুলাইয়ের মঞ্চেও মমতার ভাষণে উঠে আসে খেলা দিবস-এর কথা। তিনি বলেন, “খেলা একটা হয়েছে, আবার হবে। বিজেপিকে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, রাজ্যে রাজ্যে খেলা হবে। ১৬ অগাস্ট রাজ্যে খেলা হবে দিবস পালিত হবে।“

সম্প্রতি বিধানসভায় জবাবি ভাষণে আগামী দিনে গোটা রাজ্যে খেলা হবে দিবস পালন হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পর্বে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল "খেলা হবে"। এই স্লোগান তুলে দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে তোলে ঘাসফুল শিবির। এই স্লোগানের জেরে নির্বাচন কমিশনের শো-কজ নোটিশের মুখে পড়েন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই স্লোগানের বিরোধিতা করে বিরোধীরা। কমিশনে নালিশও জানায়। গোটা নির্বাচন পর্বে এই স্লোগানকে হাতিয়ার করে প্রচার চালায় শাসকশিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Brigade Rally : নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
US Israel strikes on Iran: LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
PM Modi Brigade Rally : মোদির ব্রিগেডের সভায় '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী থাকছে মেনুতে ?
মোদির ব্রিগেডের সভায় '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী থাকছে মেনুতে ?
Election Commission: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে প্রস্তাব! আর কী দাবি বিরোধীদের?
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে প্রস্তাব! আর কী দাবি বিরোধীদের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget