এক্সপ্লোর

Live Updates: উদ্বাস্তুদের নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি, মধ্যমগ্রামের জনসভায় দাবি মমতার

Mamata rally against CAA Live Updates: উদ্বাস্তুদের নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি, মধ্যমগ্রামের জনসভায় দাবি মমতার

Background

কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে মিছিল করবেন তৃণমূল নেত্রী। আজ মধ্যমগ্রাম থেকে বারাসাতের কাছাড়ি ময়দান পর্যন্ত মিছিল করবেন তিনি।


মিছিলের পর সেখানেই যাত্রা উৎসবের সূচনা করবেন মমতা। সংশোধিত নাগরিকত্ব বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে চলেছেন তৃণমূল নেত্রী। মিছিল করেছেন শিলিগুড়ি, কলকাতা ও পুরুলিয়াতে।

15:06 PM (IST)  •  09 Jan 2020

উদ্বাস্তুদের ভুল বোঝাচ্ছে বিজেপি, সিএএ বিরোধী সমাবেশে দাবি মমতার

উদ্বাস্তুদের নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি। এই রাজ্য সরকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছে, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নামে মিথ্যে কথা বলা হচ্ছে। মধ্যমগ্রামের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বললেন। তাঁর দাবি, মতুয়ারা ভারতেরই নাগরিক, নতুন করে কে তাঁদের নাগরিকত্ব দেবে? নাগরিক হতে গেলে ৫ বছরের জন্য বিদেশি হতে হবে, নতুন নাগরিকত্ব আইনে সংস্থান রেখেছে মোদী সরকার। কেন্দ্র গরিব মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে আর মানুষের মধ্যে বিভেদ করছে। যাঁরা নির্বাচনে ভোট দেন, সবাই দেশের নাগরিক বলে মন্তব্য করেন তিনি। তৃণমূলনেত্রীর কথায়, এনপিআর-এ নতুন ৬টি তথ্য দিতে হবে, মায়ের জন্মতারিখ উল্লেখ করতে হবে এনপিআর-এ। এটা সকলের ক্ষেত্রে কীভাবে করা সম্ভব? তবে কেউ কেউ আন্দোলনের নামে জলঘোলা করার চেষ্টা করছে, আন্দোলন চলুক কিন্তু শান্তিপূর্ণভাবে। সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে, ভাগাভাগির আন্দোলন নয়। মমতার দাবি, অনলাইনে নাগরিকত্ব কখনও সম্ভব নয়, রাজ্যে এনআরসি, এনপিআর হবে না, করতে দেব না বলে ফের মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বলেন, রাজ্য থেকে একজন মানুষকেও তাড়াতে দেব না।
13:23 PM (IST)  •  09 Jan 2020

কং-বামকে তোপ দেগে মমতার ঘোষণা, ১৩-ই সনিয়ার ডাকা বৈঠকে যাচ্ছেন না

তিনি একাই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) বিরোধী আন্দোলন করবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ১৩ জানুয়ারি বিরোধীদের ডাকা বৈঠকে তিনি যাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিশানা করেছেন কংগ্রেস, বামেদের। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ওরা পশ্চিমবঙ্গে নোংরা রাজনীতি করছে। গতকালের একাধিক ট্রেড ইউনিয়নের ডাকা সর্বভারতীয় ধর্মঘটের কর্মসূচিতে পশ্চিমবঙ্গের নানা জায়গায়, বিশেষ করে মালদহে ব্যাপক হিংসা, অশান্তির প্রেক্ষাপটে তিনি কংগ্রেস, সিপিএমকে তীব্র আক্রমণ করেন। ধর্মঘটের নামে গুন্ডামি বরদাস্ত নয় বলেও জানান। এপ্রসঙ্গেই তিনি রাজ্য বিধানসভায় আজ ঘোষণা করেন, বুধবারের কংগ্রেস-বাম গুন্ডাবাজির প্রতিবাদেই ১৩ জানুয়ারি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকা বৈঠকে থাকছেন না। মুখ্যমন্ত্রী বলেছেন, সিএএ, এনআরসি, এনপিআরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, কিন্তু ধর্মঘট, হিংসাশ্রয়ী প্রতিবাদ, বিক্ষোভ কখনও সমর্থন করব না।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
I.N.D.I.A Bloc Rally: ‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget