এক্সপ্লোর

Man Abused on Beef Suspicion: ব্যাগে গোমাংস রয়েছে বলে সন্দেহ, চলন্ত ট্রেনে বৃদ্ধকে মার-গালিগালাজ, ভিডিও ভাইরাল

Viral Video: কেউ কেউ হামলাকারীদের সমর্থন করেন, দৃশ্য দেখে  হাসছিলেনও তাঁরা।

মুম্বই: গো মাংস খাওয়ার অপবাদে বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে খুনের ঘটনা সামেন এসেছে একদিন আগেই। সেই আবহেই এবার চলন্ত ট্রেনে বৃদ্ধকে হেনস্থার ঘটনা সামনে এল মহারাষ্ট্র থেকে। গোমাংস নিয়ে যাচ্ছেন সন্দেহে ওই বৃদ্ধের উপর চড়াও হন একদল যুবক। এমনকি ওই বৃদ্ধকে এলোপাথাড়ি চড় কষাতেও দেখা যায় তাঁদের। বহু মানুষ ভিড় জমালেও, চোখের সামনে অন্যায় হতে দেখেও বাধা দিতে এগিয়ে আসেননি কেউ। বরং কেউ কেউ হামলাকারীদের সমর্থন করেন, দৃশ্য দেখে  হাসছিলেনও তাঁরা। (Man Abused on Beef Suspicion)

মহারাষ্ট্রের নাসিকের ইগতপুরি এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার ধুলে এক্সপ্রেসে চেপে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ওই বৃদ্ধি। সেই সময় সামনের আসনে বসা একদল যুবক তাঁর উপর চড়াও হন। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, সামনের আসনে বসা কিছু যুবক ওই বৃদ্ধকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। ব্যাগ খুলিয়ে তাঁর জিনিসপত্র দেখতে চাইছেন। পা তুলে লাথিও মারতে উদ্যত হন এক যুবক। (Viral Video)

ভিডিওয় যে কথোপকথন ধরা পড়েছে, তাতে ওই বৃদ্ধকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন অনেকে।  তাঁর কাছে গোমাংস রয়েছে বলে চারিদিক থেকে চিৎকার করেন সকলে মিলে। ওই বৃদ্ধ জানান, গোমাংস নয়, মেয়ের পছন্দের মাটন কৌটোয় ভরে নিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু তিনি কথা বলা মাত্রই একের পর এক চড়-থাপ্পড় এসে পড়ে গালে। অতর্কিতে হামলায় হতবাক হয়ে যান ওই বৃদ্ধ। গালে হাত চেপে বসে থাকেন। সেই সময় তাঁর মোবাইল ফোনটি কব্জা করতে উদ্যত হয় ভিড়। তাঁকে পুলিশে দেওয়া হবে বলে হুমকিও দেন কেউ কেউ। 

এর পর ওই বৃদ্ধকে পকেট থেকে ফোন বের করতে বাধ্য করা হয়। তিনি ফোন বের করলে, সামনের জন সেটি কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। বজরং দলকে ডেকে ওই বৃদ্ধকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। ট্রেনের কামরায় এই দৃশ্য দেখতে ভিড় হুমড়ি খেয়ে পড়ে। চোখের সামনে গোটা ঘটনা দেখে আমোদও পান অনেকে। কিন্তু ওই বৃদ্ধকে মারধর করতে দেখেও বাধা দেননি কেউ।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি এলে AIMIM সাংসদ ইমতিয়াজ জরির সরকারকে তীব্র আক্রমণ করেন। নিত্যদিন এই ধরনের ঘটনা ঘটে চললেও, সরকার চোখ বুজে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।  জানা গিয়েছে, ওই বৃদ্ধ জলগাঁওয়ের বাসিন্দা। কল্যাণে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। সেই সময়ই মারধর করা হয় তাঁকে। বিষয়টি সামনে আসার পর GRP-র তরফে FIR দায়ের করা হয়েছে। কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি এখনও পর্যন্ত। কারও বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি। ভিডিও দেখে কয়েক জনকে চিহ্নিত করা গেলেও, তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget