এক্সপ্লোর

ISKCON News: ইসকন রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংস খেলেন যুবক! ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তোলপাড়

ISKCON's Restaurant: সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কর্মীরা জানিয়ে দেন, এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট। এখানে আমিষ খাবার ছাড়া অন্য খাবার পাওয়া যায় না।

নয়া দিল্লি: লন্ডনে ইসকনের রেস্তোরাঁয় আমিষ খাওয়ার গুরুতর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।  

প্রসঙ্গত, বিশ্বজুড়ে ইসকনের একাধিক রেস্তোরা ছড়িয়ে রয়েছে। নিরামিষ এই রেস্তোরাঁ ‘গোবিন্দাস’ -এর মধ্যেই দাঁড়িয়ে আমিষ খেল এক যুবক। যা দেখে রীতিমত ক্ষুব্ধ ভক্তবৃন্দ। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক পিঠে একটি ব্যাগ নিয়ে রেস্তোরাঁর মধ্যে ঢুকছেন। 

এরপর ওই রেস্তোরাঁয় থাকা দুই খাবার বিক্রেতাকে ওই যুবক প্রশ্ন করছেন, এটা কি নিরামিষ রেস্তোরা? উত্তরে তাঁরা জানায়, হ্যাঁ। তারপরও সে প্রশ্ন করতে থাকে, তাহলে এই রেস্তোরাঁতে কোনও মাংস পাওয়া যায় না? দুই কর্মচারী আবারও তাঁকে জানায়, এখানে কোন আমিষ খাবার পাওয়া যায় না। তাঁদের থেকে উত্তরে না শুনেই হাসতে হাসতে নিজের ব্যাগ থেকে একটি কেএফসির প্যাকেট বের করে সেখান থেকে চিকেন খেতে শুরু করে সে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কর্মীরা জানিয়ে দেন, এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট। এখানে আমিষ খাবার ছাড়া অন্য খাবার পাওয়া যায় না। এরপর ওই যুবক হঠাৎ করে নিজের সঙ্গে আনা ফাস্টফুড ব্র্যান্ডের চিকেন মিল বক্স বের করে প্রকাশ্যে খাওয়া শুরু করেন।

ভিডিওতে দেখা গিয়েছে, যুবকের কান্ড দেখে রেস্টুরেন্টের কর্মীরা প্রথমে হতবাক হয়ে যান। পরে ওই যুবককে জায়গা ছেড়ে দিতে বলেন। কিন্তু তিনি তা মানতে চান না। উপরন্তু খাওয়া চালিয়ে যান এবং রেস্টুরেন্টের অন্যান্য কর্মীদের ও উপস্থিত সকল অতিথিদের ওই আমিষ খাবার খাওয়ার জন্য বলেন। এই আচরণে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যুবকের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। 

নিরামিষ এই রেস্তোরায় যেখানে বহু ভক্ত খাবার খেতে আসেন সেই রেস্তোরারই নিয়ম ভাঙলেন এই যুবক। যা দেখে বোঝাই যাচ্ছে সম্পূর্ণ ইচ্ছাকৃত। তবে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

এদিকে এই ভিডিও দেখে একজন মন্তব্য করেছেন, “আশা করি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানি না এর জন্য তাকে গ্রেফতার করা যাবে কি না। তবে এটি হিন্দুদের প্রতি বিদ্বেষ।” 

অপর একজন লিখেছেন, “রেস্তোরাঁয় বাইরের খাবার আনা কঠোরভাবে নিষিদ্ধ। ইসকন প্রতিষ্ঠানে মাংস আনা কেবল অসম্মানজনকই নয় বরং আমরা যে নীতিগুলি মেনে চলি তাও লঙ্ঘন করে। আমাদের স্থান এবং সম্প্রদায়ের পবিত্রতা বজায় রাখার জন্য আমাদের অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে।”

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, এটি শুধুমাত্র অসভ্যতা নয়, বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নামান্তর।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget