এক্সপ্লোর

Mahabodhi Express: চলন্ত ট্রেনে জল গরম করতে বৈদ্যুতিক কেটলি চালালেন যাত্রী, তারপর কী পরিণতি হল?

গত শনিবারের ঘটনা, বছর ৩৬-এর এক যাত্রী মহাবোধি এক্সপ্রেসে চেপে গয়া থেকে নয়াদিল্লি যাচ্ছিলেন।

নয়াদিল্লি: দূরপাল্লার ট্রেন সফরকালীন চলন্ত ট্রেনের ভিতর মোবাইলের চার্জিং পয়েন্টে জল গরম করতে বৈদ্যুতিক কেটলি চালিয়েছিলেন এক যাত্রী। আর তাতেই ধুন্ধুমার বাঁধল। অভিযোগ পেয়েই সেই যাত্রীকে আটক করে রেল সুরক্ষা বাহিনী (RPF)।  

গত শনিবারের ঘটনা, বছর ৩৬-এর এক যাত্রী মহাবোধি এক্সপ্রেসে চেপে গয়া থেকে নয়াদিল্লি যাচ্ছিলেন। জানা গিয়েছে তিনি লেহ্‌র বাসিন্দা। সে দিনই এ কাণ্ড ঘটান তিনি। সঙ্গে সঙ্গে আরপিএফ এসে তাঁকে আটক করে। আরপিএফ সূত্রে খবর, এর পর তাঁকে আলিগড়ের একটি আদালতে পেশ করা হয়। নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে রেলওয়ে আইনের ১৪৪ (১) ধারায় গ্রেফতার করা হয় অভিযুক্ত যাত্রীকে। পাশাপাশি ওই যাত্রীকে ১০০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

একটি সংবাদ পত্রকে RPF রাজীব ভার্মা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি জানান, ৭০ বছরের এক বৃদ্ধা ছিলেন ওই কোটেই। তিনিই ওষুধ খাওয়ার জন্য গরম জল খুঁজছিলেন। প্যান্ট্রির থেকে গরম জল চাইলেও তাঁরা দিতে হননি। সেই কারণে বৃদ্ধাকে সাহায্য করতে নিজেই জল গরম করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। আর তাতেই ধুন্ধুমার। 

যথেষ্ট বিদ্যুৎ টানে ইলেক্ট্রিক কেটলি। চলন্ত ট্রেনের ভিতর উচ্চ ভোল্টেজের কেটলি প্লাগ তাই অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ঘটতে পারে শর্ট সার্কিটও। ফলে কোচে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে যেতে পারে এই কাজে। তাই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি পদক্ষেপ করে আরপিএফ। উল্লেখ্য, আগেও এমন ঘটনা ঘটিয়েছিলেন দুই যাত্রী। তাঁরা যদিও জানিয়েছিলেন, তাঁদের ঠান্ডা লাগছিল সেই কারণেই এই কাজ।

এই ঘটনার ১০দিন আগেই ট্রেনে যাত্রার সময়ে আরও একটি ভয়াবহ কাণ্ড ঘটিয়েছিলেন দুই যাত্রী। হাজার হাজার মানুষের জীবনকে বাজি রেখে  ট্রেনেই বনফায়ার জ্বালিয়ে দেন তাঁরা। দিল্লি থেকে আসাম যাচ্ছিলেন তাঁরা। আলিগড় স্টেশন থেকে তাঁদেরকেও গ্রেফতার করা হয় এই ঘটনায়। জানা গিয়েছিল, এই দুই যাত্রী হরিয়ানার বাসিন্দা ছিলেন। শীত করার কারণে ট্রেনেই তাপ নিতে ঘুঁটে পুড়িয়ে দিয়েছিলেন তাঁরা।                                                                                            

সেরা শিরোনাম

Earthquake: উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
Riyadh Airport Blast: রিয়াধ বিমানবন্দরে ফের বিস্ফোরণের শব্দ! যাত্রীদের সামনে আচমকা বদলে গেল সব, তুমুল চাঞ্চল্য
রিয়াধ বিমানবন্দরে ফের বিস্ফোরণের শব্দ! যাত্রীদের সামনে আচমকা বদলে গেল সব, তুমুল চাঞ্চল্য
CJP Protest: 'রোজ যন্তর মন্তর যাব, যতদিন না জ্ঞানেশ কুমার...' ফের হুঁশিয়ারি ককরোচদের
CJP Protest: 'রোজ যন্তর মন্তর যাব, যতদিন না জ্ঞানেশ কুমার...' ফের হুঁশিয়ারি ককরোচদের
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget