এক্সপ্লোর

Manipur Violence: পুড়ে ছাই গির্জা, স্কুল, বাড়িঘর, শান্তির ফেরানোর আর্জি ‘লৌহমানবী’ শর্মিলার, মোদি-শাহকে আবেদন

Irom Sharmila Chanu: মানবাধিকারের দাবিতে দীর্ঘকাল সংগ্রাম করে গিয়েছেন শর্মিলা। দীর্ঘ ১৬ বছর ধরে অনশন চালিয়ে যাওয়ার নজির রয়েছে তাঁর।

ইম্ফল: সংরক্ষণের দাবি ঘিরে অশান্তির সূত্রপাত (Manipur Violence)। বুধবার থেকে যত সময় এগিয়েছে, ততই পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার আর্জি মানবাধিকার সংগ্রামের নেত্রী, ‘আয়রন লেডি’ ইরম শর্মিলা চানুর (Irom Sharmila Chanu)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আবেদন জানালেন তিনি।

মানবাধিকারের দাবিতে দীর্ঘকাল সংগ্রাম করে গিয়েছেন শর্মিলা। দীর্ঘ ১৬ বছর ধরে অনশন চালিয়ে যাওয়ার নজির রয়েছে তাঁর। জোর করে পাইপের মাধ্যমে খাবার পৌঁছে দিতে হয়েছে তাঁর শরীরে। তাঁর অনড় আন্দোলনেই রাজ্য থেকে আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট তথা ‘আফস্পা’ প্রত্যাহার করে নিতে বাধ্য হয় সরকার, যার আওতায় যে কোনও মুহূর্তে, যে কাউকে গ্রেফতার থেকে গুলি করার অধিকার ছিল নিরাপত্তা বাহিনীর।

আজ সেই মণিপুরকে জ্বলতে দেখে শান্ত থাকতে পারেননি শর্মিলা। ফোনে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারাক্রান্ত মনে শান্তির আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “মণিপুর জ্বলছে। মানুষের দুর্ভোগ দেখে আমার মন ভারাক্রান্ত। মেইতেই থেকে উপজাতি, রাজ্যের সকলের কাছে আর্জি, হিংসায় ইতি পড়ুক। ঐক্যবদ্ধ হোন সকলে। এই পরিস্থিতিতে মহিলাদের বিশেষ করে এগিয়ে আসা উচিত। মাতৃস্বরূপ ভূমিকা পালন করতে হবে। শান্তি ফিরিয়ে আনতে হবে রাজ্যে।”

আরও পড়ুন: Manipur Violence: এখনও থমথমে মণিপুর, বিভিন্ন হাসপাতালে ৫৪ দেহ, মৃত্যুসংখ্যা লুকোচ্ছে পুলিশ! দাবি স্থানীয়দের

এখনও পর্যন্ত যে খবর মিলছে, সেই অনুযায়ী, মণিপুরের বিভিন্ন হাসপাতালে ৫৪ জনের মৃত্যুর খবর মিলেছে। চূড়াচাঁদপুর জেলা হাসপাতালের মর্গে রয়েছে ১৬টি দেহ। ১৫টি দেহ রয়েছে  ইম্ফল ইস্টের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ। লাম্ফেলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ২৩টি দেহ রয়েছে বলে খবর। গির্জা, স্কুল, বাড়ি, গাড়ি এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শতাধিক মানুষ চআহত হয়েছেন। বেসরকারি হিসেবে মৃত্যুসংখ্যা ১০০-র বেশি বলে দাবি করছেন স্থানীয় মানুষজন।

এমন পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে জায়গায় জায়গায়। অশান্ত এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। ১৪ কোম্পানি আধাসেনা নামানো হয়েছে রাজ্যে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। রাজ্য পুলিশও টহল দিচ্ছে রাজ্য জুড়ে। শুক্রবার রাতেও একাধিক জায়গা থেকে অশান্তির খবর উঠে এসেছে। তবে শনিবার টহল বাড়ানোয় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর মিলছে। সেই আবহেই শান্তির বার্তা দিলেন শর্মিলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget