এক্সপ্লোর

Manipur Violence : অগ্নিগর্ভই মণিপুর, বীরেন সিং সরকারের উপর থেকে সমর্থন তুলে নিল বিজেপির শরিকদল

KPA : কুকি পিপলস অ্যালায়েন্স দলের দুই জন বিধায়ক রয়েছে। তাঁরা মণিপুরের রাজ্যপাল অনুসূয়া উকেই-কে চিঠি লিখে সরকারের থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছেন

গুয়াহাটি : তিন মাসের বেশি সময় ধরে চলছে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত ব্যর্থ বীরেন সিং-নেতৃত্বাধীন বিজেপি সরকার, এমনই অভিযোগ উঠছে বারবার। এবার দীর্ঘস্থায়ী এই অশান্তির প্রভাব পড়ল রাজ্যের শাসক-জোটে। সমর্থন তুলে নিলে বিজেপির ছোট জোট শরিক KPA (Kuki People's Alliance)। কুকি পিপলস অ্যালায়েন্স দলের দুই জন বিধায়ক রয়েছেন। তাঁরা মণিপুরের রাজ্যপাল অনুসূয়া উকেই-কে চিঠি পাঠিয়ে সরকারের থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছেন। যদিও তাঁদের এই পদক্ষেপে আপাতত কোনও প্রভাব পড়বে না বীরেন সিং সরকারের উপর।

রাজ্যপালকে লেখা চিঠিতে KPA প্রধান তংমাঙ্গ হাওকিপ উল্লেখ করেছেন, 'রাজ্যের সাম্প্রতিক অগ্নিগর্ভ অবস্থা দেখে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন মণিপুরের বর্তমান সরকারের প্রতি সমর্থন বজায় রাখা আর ঠিক হবে না। সেই অনুযায়ী আমরা KPA-র তরফ থেকে মণিপুরের বর্তমান সরকারের উপর থেকে সমর্থন তুলে নিচ্ছি। এখন থেকেই সমর্থন অকার্যকর।'     

মণিপুরে ৬০ জনপ্রতিনিধির বিধানসভা। এর মধ্যে পাইকুলের কিমনেও হাওকিপ ও সিংঘাটের চিনলুংথান হলেন KPA-র টিকিটে নির্বাচিত বিধায়ক। এঁরা দুই জনই সমর্থন তুলে নিয়েছেন বীরেন সিং সরকারের উপর থেকে। বিজেপির বিধায়ক রয়েছেন ৩২ জন। বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমর্থনে রয়েছেন নাগা পিপলস ফ্রন্টের ৫ জন বিধায়ক এবং ৩ নির্দল।

দীর্ঘদিন ধরে চলতে থাকা মণিপুরের হিংসা ভয়াবহ আকার নেয় গত শনিবার। অশান্তির জেরে ছয় জনের মৃত্যু হয়। সারা দিন ধরে চলতে থাকে গ্রেনেড হামলা। চরম উত্তেজনা ছড়ায় বিষ্ণপুর-চূড়াচাঁদপুর সীমান্তে। এই আবহে কেন্দ্রের তরফে গত রাতে আরও ৯০০ নিরাপত্তাকর্মী পাঠানো হয়েছে ইম্ফলে। ধীরে ধীরে তাঁদের রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হবে।

এর আগে গত ৩ মে মণিপুরে অশান্তি শুরু হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেনা ও আধাসামরিক বাহিনীর ৪০ হাজারের বেশি জওয়ানকে মোতায়েন করা হয়েছিল। প্রসঙ্গত, মেইতেইদের এসটি তালিকাভুক্তির দাবিতে সেখানে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি লেগে রয়েছে। যার জেরে অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে সেরাজ্যে। ঘরছাড়া অনেকে।

আরও পড়ুন ; ঘুমন্ত অবস্থায় গুলি, তার পর তরোয়াল দিয়ে ছিন্নভিন্ন করা হল দেহ, নতুন করে অশান্তি মণিপুরে, পুড়ল ১৫টি বাড়ি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget