এক্সপ্লোর

Manish Sisodia Arrested:জামিনের শুনানির আগেই ফের গ্রেফতারি, এবার ইডি-র হাতে ধৃত মণীশ সিসোদিয়া

Enforcement Directorate:মদের লাইসেন্স সংক্রান্ত মামলায় তাঁর জামিনের আর্জি নিয়ে আগামীকালই শুনানি ছিল সিবিআই কোর্টে। ঠিক তার আগের দিন ইডি-র হাতে গ্রেফতার হলেন আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া।

নয়াদিল্লি: মদের লাইসেন্স সংক্রান্ত মামলায় তাঁর জামিনের আর্জি নিয়ে আগামীকালই শুনানি ছিল সিবিআই কোর্টে। ঠিক তার আগের দিন ইডি-র হাতে গ্রেফতার হলেন আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া। টানা দুদিন ধরে জিজ্ঞাসাবাদের পর দিল্লির উপমুখ্যমন্ত্রীকে ইডি-র এই গ্রেফতারির সিদ্ধান্তে হইচই পড়ে গিয়েছে রাজধানীর অন্দরমহলে। পরিস্থিতি জটিল হয়ে দাঁড়াল সিসোদিয়ার পক্ষেও। আগামীকাল সিবিআই কোর্টে জামিনের আর্জি জানানোর কথা ছিল তাঁর। কিন্তু এদিনের গ্রেফতারির পর আগামীকালই তাঁকে কোর্টে পেশ করবে ইডি। সেক্ষেত্রে সিবিআই যে মামলা করেছে, সেই মামলায় জামিনের শুনানির কী হবে? এই নিয়েই তৈরি হয়েছে নতুন জট। 

কী ঘটছে?
গত ২৬ ফেব্রুয়ারি সিবিআই গ্রেফতার করেছিল মণীশ সিসোদিয়াকে। সেই মামলায় সিবিআইয়ের হেফাজতের মেয়াদ শেষ হওয়া ইস্তক দিল্লির তিহার জেলে রয়েছেন সিসোদিয়া। এবার ইডির হাতে গ্রেফতারি আপ নেতার। বিষয়টি নিয়ে কড়া ট্যুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লেখেন, 'প্রথমে মণীশকে সিবিআই গ্রেফতার করল। কিন্তু ওরা অভিযান চালিয়ে কোনও প্রমাণ পায়নি। আগামীকাল জামিনের আবেদনের শুনানি। হয়তো মণীশ সিসোদিয়াকে কাল ছেড়ে দেওয়া হত।


তাই ইডি তাঁকে আজই গ্রেফতার করল। ওদের শুধু একটাই উদ্দেশ্য--নিত্যনতুন ভুয়ো মামলা দিয়ে যে কোনও মূল্যে মণীশকে আটকে রাখা। মানুষ দেখছেন, মানুষই এর জবাব দেবেন।'

কী নিয়ে মামলা?
রাজধানীতে মদ নিয়ে নতুন নিয়ম তৈরির ক্ষেত্রে বিশেষ কয়েকজন ডিলারকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এই আপ নেতার বিরুদ্ধে। দলের তরফে যদিও যে কোনও ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে বিজেপির দাবি, যদি সত্যি নতুন নিয়মে কোনও ভুলত্রুটি না থাকত তা হলে আপ কি এই নিয়ম প্রত্যাহার করত? প্রসঙ্গত, এই মামলাতেই আরও রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর নাম কে কবিতা। ভারত রাষ্ট্র সমিতি প্রধান তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা কেন্দ্রের অন্যতম বিরোধী নেতা। আগামী ১১ মার্চ ইডি তাকে জিজ্ঞাসাবাদ করবে। যদিও এর মধ্যেই তাঁর বিরুদ্ধে আনা সব রকম অভিযোগ অস্বীকার করেছেন কেসিআর কন্যা।    

আরও পড়ুন:নিউমোনিয়া মানেই কি অ্যাডিনো সংক্রমণ? বুঝবেন কীভাবে? কখন লক্ষণ ভয়ানক?

সেরা শিরোনাম

CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
Non Binary Identity: নারী বা পুরুষ নন, তিনি নন-বাইনারি, স্পষ্ট নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বরা
নারী বা পুরুষ নন, তিনি নন-বাইনারি, স্পষ্ট নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বরা
Cruise Collission: নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল বিলাসবহুল ক্রুজ! প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ যাত্রীদের
নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল বিলাসবহুল ক্রুজ! প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ যাত্রীদের
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার

ভিডিও

R. N. Ravi | আজ সকালে লেক গার্ডেনসের শ্রী মুরুগান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল | #ABPAnanda
Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda
Surat Fire News : সুরাতে কাপড়ের গুদামে ভয়ঙ্কর আগুন, ছুটে গেল দমকল | #abpananda
Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget