এক্সপ্লোর

Nepal Gen Z Protests: তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা…নেপাল নিয়ে আবেগঘন পোস্ট মনীষা কৈরালার, তীব্র নিন্দা শাসকের

Manisha Koirala on Nepal Protests: সোমবার আন্দোলন চলাকালীন একদল বিক্ষোভকারী পার্লামেন্ট কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করেন।

নয়াদিল্লি: হিংসার আগুনে ছারখার দেশ। রাজনীতি থেকে সমাজজীবন, টালামাটাল পরিস্থিতি। এমন অবস্থায় সকলে যখন গা বাঁচিয়ে চলছেন, সেই সময় খোলাখুলি নিজের মতামত জানালেন অভিনেত্রী মনীষা কৈরালা। বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর তীব্র নিন্দা করলেন অভিনেত্রী।  সাফ জানালেন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা মানুষের উপর গুলিবৃষ্টি কাম্য নয়।  (Nepal Gen Z Protests)

সোমবার আন্দোলন চলাকালীন একদল বিক্ষোভকারী পার্লামেন্ট কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করেন। ব্যারিকেড ভেঙে এগোতেই পুলিশ তাঁদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ। সেই নিয়ে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন মনীষা। রক্তমাখা একটি জুতোর ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আজ নেপালের ইতিহাসে একটি কালো দিন। দুর্নীতির বিরুদ্ধে, ন্যায়ের দাবিতে সরব হওয়া মানুষকে গুলি ছুড়ে জবাব দেওয়া হল’। (Manisha Koirala)

পেশায় অভিনেত্রী হলেও, মনীষা নিজে নেপালের রাজনৈতিক পরিবারের মেয়ে। তাঁর দাদু বিশ্বেশ্বর প্রসাদ নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। বাবা প্রকাশ কৈরালা ছিলেন দেশের মন্ত্রী। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manisha Koirala (@m_koirala)

দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে ফুঁসছে নেপালের তরুণ প্রজন্ম। সেই আবহে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত আগুনে ঘি ঢালে। এর দরুণ সোমবার সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। শান্তিপূর্ণ আন্দোলন কখন যে হিংসাত্মক আকার ধারণ করল, তা বুঝে ওঠার আগেই, ছারখার হয়ে যায় চারিদিক। চলে যায় ১৯টি প্রাণ। আহত হন প্রায় ৪০০ মানুষ। 

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, X, YouTube-এর মতো ২৬টি সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করাতেই এই আন্দোলন মাথাচাড়া দেয় বলে দাবি উঠলেও, ৩০ অনূর্ধ্ব আন্দোলনকারীদের দাবি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য় প্রাণ হাতে করে রাস্তায় নামেননি তাঁরা। সরকারের দুর্নীতি, পরিবারতন্ত্রের বাড়বাড়ন্ত, শাসনকার্য নিয়ে সরকারের দায়িত্বজ্ঞানহীতা সইতে সইতে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে তাঁদের। 

আন্দোলনকারীদের বয়স মোটামুটি ৩০-এর নীচে বলে নেপালের এই আন্দোলনকে Gen-Z আন্দোলনও বলা হচ্ছে। স্কুলের ইউনিফর্ম, কলেজের ব্যাগদ কাঁধে নিয়েও রাস্তায় নামেন হাজার হাজার ছেলেমেয়ে। আন্দোলনকারীরা যদিও কোনও রাজনৈতিক দলের প্রতি আনুগত্য স্বীকার করেননি, তবে এই আন্দোলনের নেপথ্যে ‘Hami Nepal’ নামের একটি যুব সংগঠনের ভূমিকার কথা উঠে আসছে। ২০১৫ সালে ওই অলাভজনক সংগঠনের প্রতিষ্ঠা হয়। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহও পাশে রয়েছেন আন্দোলনকারীদের। তিনি নির্দল রাজনীতিক। সোশ্য়াল মিডিয়ায় প্রচার চালিয়েই মেয়র নির্বাচনে জয়ী হয়েছিলেন।  মঙ্গলবার শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কেপি শর্মা ওলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget