এক্সপ্লোর

Mann Ki Baat: তিন মাস বন্ধ ‘মন কি বাত’, নির্বাচনে জিতে ফিরে আবারও...জানালেন মোদি

Narendra Modi: রবিবারও 'মন কি বাত অনুষ্ঠান' করেন মোদি।

নয়াদিল্লি: এখনও পর্যন্ত দিন ক্ষণ ঘোষণা না হলেও, ক্রমশ এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। তার আগে, আগামী তিন মাস শোনা যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান। রবিবার নিজেই সেকথা জানালেন মোদি। রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানের ১১০তম পর্ব ছিল। সেখানেি আগামী তিন মাস 'মন কি বাত' শোনা যাবে না বলে জানান মোদি। (Mann Ki Baat)

রবিবারও 'মন কি বাত অনুষ্ঠান' করেন মোদি। অনুষ্ঠান চলাকালীন দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, "রাজনৈতিক সৌষ্ঠব বজায় রাখতে, লোকসভা নির্বাচন চলাকালীন আগামী তিন মাসের জন্য 'মন কি বাত' অনুষ্ঠানের সম্প্রচার হবে না।" এ বছর প্রথম ভোট দেবেন যাঁরা, তাঁধের রেকর্ড সংখ্যায় বুথ কেন্দ্রে যেতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে আহ্বানও জানান তিনি। (Narendra Modi)

লোকসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ চড়তে থাকলেও, এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে মার্চের গোড়ায় বা মাঝামাঝি সময়ে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে, তার আগেই 'মন কি বাত' অনুষ্ঠান নিয়ে এই ঘোষণা মোদির। তবে আগামী নির্বাচনে জয়লাভ নিয়ে আত্মবিশ্বাসীও মোদি। তিনি জানিয়েছেন, নির্বাচন মিটে যাওয়ার পর ১১১তম পর্ব, যা শুভ সংখ্যাও বটে, সেটি নিয়ে আবারও ফিরবেন তিনি। (Lok Sabha Elections 2024)

আরও পড়ুন: Viral Video:শাবকের প্রাণ বাঁচানোর 'প্রতিদান', শুঁড় তুলে ধন্যবাদ মায়ের? ভাইরাল হাতির ভিডিও

এদিন মোদি আরও জানান, আগামী তিন মাস 'মন কি বাত' অনুষ্ঠানের সম্প্রচার না হলেও, দেশের অগ্রগতি থামবে না। তাই সমাড এবং দেশের মানুষের কৃতিত্বের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন নাগরিকরা, তাতে 'MannKiBaat' ট্যাগও দেওয়া যেতে পারে। ইউটিউবে 'মন কি বাত' অনুষ্ঠানের এযাবৎকালীন পর্বগুলি শর্টসের আকারে শোনার আহ্বানও জানিয়েছেন মোদি।

২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 'মন কি বাত' অনুষ্ঠানের সূচনা করেন মোদি। ওই অনুষ্ঠানে দেশবাসীর কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি, দেশকে বার্তাও দেন তিনি। আপাতত তৃতীয় বার লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় ফেরার প্রস্তুতি নিচ্ছে BJP, তার জন্য ৩৭০ আসনের লক্ষ্যও বেঁধে দিয়েছেন মোদি। সেই আবহে আবারও 'মন কি বাত' অনুষ্ঠান নিয়ে ফেরার কথা বলে মোদি আসলে জয় নিয়ে আত্মবিশ্বাসের পরিচয়ই দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget