এক্সপ্লোর

Mark Zuckerberg: ছিঁড়ল লিগামেন্ট, হাঁটুর অস্ত্রোপচার মার্ক জুকেরবার্গের, হাসপাতাল থেকেই খবর দিলেন মেটা-কর্তা

Mark Zuckerberg Surgery: সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন মার্ক জুকেরবার্গ। সেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে। হাঁটুতে ব্যান্ডেজ, ব্রেস পরে।

নয়াদিল্লি: হাঁটুর অস্ত্রোপচার (knww operation) করাতে হল মার্ক জুকেরবার্গকে (Mark Zuckerberg)। মিক্সড মার্শাল আর্টসের (Mixed Martial Arts) প্রশিক্ষণ নেওয়ার সময় লিগামেন্ট ছিঁড়ে ভর্তি হন হাসপাতালে। তারপরই অস্ত্রোপচার করতে হয়। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর দেন মেটা প্ল্যাটফর্মস আইএনসি চিফ এগজিকিউটিভ অফিসার (Meta Platforms Inc. Chief Executive Officer)।

লিগামেন্ট ছিঁড়ল হাঁটুর, অস্ত্রোপচার হল জুকেরবার্গের

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন মার্ক জুকেরবার্গ। সেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে। হাঁটুতে ব্যান্ডেজ, ব্রেস পরে। ক্যাপশনে লেখেন, 'স্পারিংয়ে এসিএল (ACL) ছিঁড়ে ফেলেছিলাম, এই মাত্র সেটা প্রতিস্থাপনের অস্ত্রোপচার করিয়ে বের হলাম'। ৩৯ বছর বয়সী, সিইও, আগেই জানিয়েছিলেন যে একটি প্রতিযোগিতামূলক এমএমএ লড়াইয়ের প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।

সোশ্যাল মিডিয়া সংস্থা, 'ফেসবুক', যা পরে নাম বদলে হয় 'মেটা', তার প্রতিষ্ঠাতা মার্ক। ব্যবসায় নানা ধরণের স্ট্র্যাটেজি, এবং বিপুলভাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েটিলি ও মেটাভার্সে খুব গভীরভাবে সময় নিয়োগ করার ক্ষেত্রে নাম আছে জুকেরবার্গের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mark Zuckerberg (@zuck)

প্রসঙ্গত, সূত্রের খবর, মার্ক জুকেরবার্গের এই চোটের জন্য পরের বছর শুরুর দিকে একটি ফ্লাইটের শিডিউল ছিল, যা পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি পোস্টেই লেখেন, 'আমি এখনও সুস্থ হয়ে ওঠার পর এমএমএ প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। সকলকে ভালবাসা ও উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।'

আরও পড়ুন: Travel Credit Card: ভ্রমণের অভিজ্ঞতা আরও সুখকর হবে, ট্রাভেল ক্রেডিট কার্ডে কী সুবিধা জানেন?

মার্ক জুকেরবার্গের পোস্টে দ্রুত আরোগ্য কামনা করে কমেন্টের বন্যা। কেউ লিখলেন, 'তুমি যেমন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে। কিন্তু তাড়াহুড়ো করো না।' আবার কেউ লিখলেন, 'আরও শক্তিশালী হয়ে উঠবে। এমনই হয়। খুব দ্রুত আরোগ্য কামনা করছি।' করোনা অতিমারীর সময় মিক্সড মার্শাল আর্টস ও ব্রাজিলিয়ান জুজুৎসুর প্রশিক্ষণ নিতে শুরু করেন মার্ক। ২০২৩ সালের মে মাসে প্রথম টুর্নামেন্ট শেষ করেন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget