এক্সপ্লোর

Mahakumbh Magh Purnima : মহাকুম্ভে মাঘী পূর্ণিমার পুণ্যস্নান, আদানীর পর প্রয়াগরাজে অম্বানীরাও

মাঘী পূর্ণিমা স্নানের সাথে সাথে মাসব্যাপী কল্পবাসও শেষ হবে এবং প্রায় ১০ লক্ষ কল্পবাসী মহাকুম্ভ ত্যাগ করতে শুরু করবেন।

প্রয়াগরাজ : ফের এক  অমৃতস্নানের তিথি। ফের মহাকুম্ভে ( Mahakumbh 2025 ) জনসমুদ্র। এমন মাহেন্দ্রক্ষণে পুণ্যস্নানে ( Holy Dip )  মোক্ষলাভ হয়, বিশ্বাস বহু পুণ্যার্থীদের। মাঘী পূর্ণিমায় প্রয়াগ সঙ্গমে ( Prayag Raj ) তাই উপচে পড়া ভিড়। অমৃতস্নানের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম কুম্ভমেলায়। মাঘী পূর্ণিমা স্নানের সাথে সাথে মাসব্যাপী কল্পবাসও শেষ হবে এবং প্রায় ১০ লক্ষ কল্পবাসী মহাকুম্ভ ত্যাগ করতে শুরু করবেন। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ঘরমুখী কল্পবাসীদের ট্রাফিক নিয়ম মেনে চলার  নির্দেশ দিয়েছে।  শুধুমাত্র অনুমোদিত পার্কিং স্থান ব্যবহার করার অনুরোধ করা হয়েছে প্রয়াগরাজে দায়িত্বে থাকা পুলিশের তরফে। এদিন অযোধ্যায় সরযূ নদীতেও স্নান করছেন পুণ্যার্থীরা। মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে পুণ্যস্নান চলছে উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ অমৃত স্নানের মাধ্যমে মহাকুম্ভের সমাপ্তি ঘটবে।

ভোরে স্নান শুরু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ ভক্ত ত্রিবেণী সঙ্গম এবং অন্যান্য ঘাটে পবিত্র স্নান করেছেন। এমনই এক অমৃত স্নান তিথিতে মহাকুম্ভে ঘটে গিয়েছিল মহাবিপর্যয়।  লক্ষ লক্ষ ভক্ত ভোর হতে না হতেই ডুব দেন সঙ্গমে।  কুম্ভের দায়িত্বে থাকা পুলিশকর্তা রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, উদ্বেগের কারণ নেই।  ভক্তনা নিয়ম মেনে  চলাচল করছেন। সুষ্ঠুভাবে চলছে স্নান। সব রকম পরিস্থিতি সামলাতে প্রস্তুত পুলিশ-প্রশাসন। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।

১৪৪ বছর অন্তর আসে মহাকুম্ভ। আর এই কুম্ভস্নান মানেই বহু ক্লেশ-দুঃখ-গ্লানি ধুয়ে ফেলা। এই ভাবনা থেকেই হাজারো বাধা পেরিয়ে, নানাবিধ প্রতিকূলতা সম্পর্কে জেনেই কোটি কোটি মানুষ এসেছেন প্রয়াগরাজে। ভারতের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রী, পুণ্যসলিলে ডুব দিয়ে প্রার্থনা জানিয়েছেন অনেকেই। কিছুদিন আগেই মহাকুম্ভে স্নান সারেন গৌতম আদানী ও তাঁর পরিবার। এবার পুণ্যস্নান সারল অম্বানী-পরিবার। মঙ্গলবার প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন  মুকেশ অম্বানী , তাঁর মা, ছেলে এবং নাতি-নাতনিরা। মুকেশ অম্বানীর মা কোকিলাবেন আম্বানি, ছেলে আকাশ এবং অনন্ত, পুত্রবধূ শ্লোকা এবং রাধিকা । এছাড়াও ছিলেন আরও অনেকে। 

মহাকুম্ভে এবার একের পর এক বিপর্যয় ঘটেছে। ২৯ জানুয়ারি, মৌনী অমাবস্যায় স্নানের জন্য হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়। আহত হন শতাধিক পুণ্যার্থী। ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন পুণ্যস্নানের সময় এয়ার বেলুন ফেটে আগুনে ঝলসে যান ৫ জন। এবার মাঘী পূর্ণিমা তিথিতে বাড়তি সতর্ক উত্তরপ্রদেশ প্রশাসন। সকাল থেকে নিজের দফতরে বসে ত্রিবেণী সঙ্গমে শাহি স্নানের ওপর নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget