এক্সপ্লোর

Firecracker Factory Massive Fire : বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৬, আহত বহু, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা

Andhra Pradesh News : আচমকা বিস্ফোরণের জেরে কারখানার ভিতরে আটকে পড়েন কর্মীরা। অনুমান করা হচ্ছে, হয়তো ধ্বংসস্তূপের তলায় এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। 

Firecracker Factory Massive Fire : অন্ধ্রপ্রদেশের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। সূত্রের খবর, ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। তাঁদের মধ্যে রয়েছেন ৪ জন মহিলা। আরও অন্তত ৮ জনের গুরুতর ভাবে জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্ধ্রপ্রদেশের বি আর আম্বেদকর কোনাসীমা জেলায় ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে বাড়তে পারে আহতের সংখ্যাও। বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে। আচমকা বিস্ফোরণের জেরে কারখানার ভিতরে আটকে পড়েন কর্মীরা। অনুমান করা হচ্ছে, হয়তো ধ্বংসস্তূপের তলায় এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় প্রায় ৪০ জন কাজ করছিলেন ওই বাকি কারখানার ভিতর। সামনের দিওয়ালি। তাই কাজের চাপ বেশি। প্রচুর বাজি তৈরি করতে হবে। তাই লোকও ছিলেন অনেকজন। বুধবার দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ লক্ষ্মী গণপতি ফায়ার ওয়ার্কস ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। এই বাজি কারখানা ভি সাভারাম জেলার রায়াভর ব্লকে অবস্থিত। বিস্ফোরণের সময় কারখানার ভিতর ছড়িয়ে ছিটিয়ে বসে কাজ করছিলেন কর্মীরা। প্রচুর দাহ্য পদার্থ, দাহ্য রাসায়নিক উপকরণ মজুত ছিল বাজি তৈরির জন্য। সেই কারণেই বিস্ফোরণের তীব্রতা অনেক বেশ হয়েছে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে অনেকটা এলাকায়। বাজি কারখানার এই বিস্ফোরণে অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর ভাবে জখম হয়েছেন অনেকেই। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। অন্ধ্রপ্রদেশের বাকি কারখানার এই ভয়াবহ বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স মাধ্যমে পোস্ট করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের তরফে। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করা হয়েছে। 

স্থানীয় বাসিন্দারাই প্রথম ওই কারখানা থেকে প্রচুর ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশ এবং দমকলে। তবে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকলবাহিনীকে। কারণ আগুনের তীব্রতা এবং ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি ছিল যে দমকলবাহিনী প্রাথমিক পর্যায়ে ঠিকভাবে কাজই করতে পারছিলেন না। পরিস্থিতি কিছুটা সামাল দিতে বেশ সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। বাজি কারখানার এই বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। প্রাথমিক তদন্তে তদন্তকারী আধিকারিকদের অনুমান, সম্ভবত ওই বাজি কারখানায় সঠিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং বাজি তৈরির জন্য যেসব রাসায়নিক বা অন্যান্য উপকরণ, সামগ্রী আনা হয়েছিল, তা কর্মীরা ঠিকভাবে রাখেননি, ব্যবহার করেননি। আর সেই অসাবধানতাতেই ঘটে গিয়েছে এই ভয়ঙ্কর কাণ্ড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget