এক্সপ্লোর

Sudan Landslide: প্রবল বর্ষণের পরে ভয়ঙ্কর ভূমিধস, গোটা গ্রাম ধ্বংস ! পরপর ১০০০ জনের মৃত্যু সুদানে

Landslide: কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণের পরে রবিবার এই দুর্যোগ (Sudan Landslide) ঘটেছে। মারা পাহাড়ের কোলে অবস্থিত তারাসিন গ্রামকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই ভূমিধস।

সুদান: প্রবল বর্ষণে ক্ষয়ক্ষতি ছিল তুঙ্গে, এবার ভয়ঙ্কর ভূমিধসে সমগ্র এলাকাই বিপর্যস্ত। প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কাড়ল হাজার হাজার মানুষের। সুদানের (Sudan Landslide) পশ্চিম দারফুর অঞ্চলে বিশাল ভূমিধসের জেরে একটি পাহাড়ি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। ১ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। সোমবার গভীর রাতে এই অঞ্চলে নিয়ন্ত্রণকারী একটি বিদ্রোহী গোষ্ঠী (Rebel Group) জানিয়েছে যে গোটা গ্রামে মাত্র ১ জনই বেঁচে রয়েছে।

সুদান লিবারেশন মুভমেন্ট সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণের পরে রবিবার এই দুর্যোগ (Sudan Landslide) ঘটেছে। মারা পাহাড়ের কোলে অবস্থিত তারাসিন গ্রামকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই ভূমিধস। জানা গিয়েছে প্রাথমিক তথ্য অনুসারে গ্রামের সমস্ত লোকের মৃত্যুর ইঙ্গিত পাওয়া গিয়েছে। আনুমানিক ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আর তাদের মধ্যে মাত্র একজনই বেঁচে রয়েছেন।

এই বিবৃতিতে সেই সেনাবাহিনীর দল আরও জানিয়েছে যে বিশাল বিধ্বংসী ভূমিধসে লেবু উৎপাদনের জন্য সুপরিচিত এই অঞ্চলের (Sudan Landslide) একটি অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এই গোষ্ঠী ইতিমধ্যেই জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার কাছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য সাহায্যের আবেদন করেছে। সুদান সেনাবাহিনী এবং আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলেছে যা গোটা দেশকে বিশ্বের সবথেকে বড় মানবিক সঙ্কটের পঙ্কিলতায় নিমজ্জিত করেছে।

তবে এই সুদান লিবারেশন মুভমেন্ট বেশিরভাগ সময়েই যুদ্ধ থেকে দূরে থাকে, তবে সুদানের পার্বত্য অঞ্চলের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখে। দারফুর এলাকার সেনাবাহিনী সমর্থিত গভর্নর মিন্নি মিন্নাউই এই ভূমিধসকে ‘মানবিক ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন যা কিনা এলাকার সীমানা ছাড়িয়ে প্রভাব বিস্তার করেছে।

গভর্নর এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলির কাছে এই সঙ্কটময় মুহূর্তে জরুরিভাবে হস্তক্ষেপ ও সহায়তা প্রদানের জন্য আবেদন করছি। কারণ এই ট্র্যাজেডি আমাদের জনগণের একা বহন করার ক্ষমতার চেয়েও বেশি”। চলমান লড়াইয়ের কারণে দারফুরের বেশিরভাগ অংশ যেখানে ভূমিধস ঘটেছে সেই এলাকাসহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলির কাছে এখনও আয়ত্তের মধ্যে নয়, যার ফলে জরুরি মানবিক সহায়তা সরবরাহ মারাত্মকভাবে সীমিত।

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা

ভিডিও

Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget