এক্সপ্লোর

World News:অন্ধকারে পাকিস্তান! পাওয়ার গ্রিডে বিপর্যয়ের জের বিদ্যুৎ-বিভ্রাট ইসলামাবাদ-সহ সব বড় শহরে

Massive Power Cuts In Pakistan: আক্ষরিক অর্থেই অন্ধকারে ডুবে পাকিস্তান! পাওয়ার গ্রিডে বিপর্যয়ের জেরে ইসলামাবাদ-সহ প্রায় সব কটি বড় শহর বিদ্যুৎবিচ্ছিন্ন। লক্ষাধিক মানুষ ভোগান্তির মুখে।

ইসলামাবাদ: আক্ষরিক অর্থেই অন্ধকারে ডুবে পাকিস্তান (Pakistan Electricity Cut)! পাওয়ার গ্রিডে বিপর্যয়ের (power grid disaster in pakistan) জেরে ইসলামাবাদ-সহ প্রায় সব কটি বড় শহর বিদ্যুৎবিচ্ছিন্ন (major cities are without power since morning)। লক্ষাধিক মানুষ ভোগান্তির মুখে। গত তিন মাসে এই নিয়ে দ্বিতীয় বার এত বড় বিদ্যুৎ-বিপর্যয় সামলাতে হচ্ছে পাকিস্তানকে।

এখন কী ছবি?
পাক বিদ্যুৎমন্ত্রী খুররাম দস্তগির জানিয়েছেন, সিন্ধ প্রদেশের দক্ষিণ দিকে, জামশোরো এবং দাদু শহরের মাঝে কোথাও একটা পাওয়ার গ্রিডে ভোল্টেজের ওঠাপড়া হওয়ায় এই বিপর্যয় ঘটে। তার জেরে স্কুল, হাসপাতাল, কারখানা-সর্বত্র আঁধার নেমে আসে এদিন। যদিও বিদ্যুৎমন্ত্রী একে বড় ধরনের কোনও বিপর্যয় বলে মানতে চাননি। তাঁর কথায়, 'এটি মোটেও কোনও ভয়ঙ্কর বিপর্যয় নয়।' কিন্তু সোমবারের এই ঘটনায় রাজধানী ইসলামাবাদ তো বটেই, দক্ষিণের বন্দর-শহর করাচি থেকে পূর্বের লাহৌর, এমনকি উত্তরে পেশোয়ারের ব্যাপক এলাকাও ভোগান্তির মুখে পড়েছে। প্রশাসনের অবশ্য় দাবি, বহু জায়গায় এর মধ্য়েই বিদ্যুৎ সংযোগ ফেরানো হয়েছে। বাকি অংশে অতি দ্রুত ফেরানো হবে। কিন্তু এক সঙ্গে এত বড় এলাকা বিপর্যয়ের মুখে পড়ল কেন? আপাতত এই প্রশ্নের সূত্রেই ফের সামনে পাক-অর্থনীতির ধসে পড়া চেহারাটি।

ধুঁকতে থাকা অর্থনীতি...
পাক অর্থনীতির অবস্থা যে শোচনীয়, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। প্রশাসনের একাংশের মতে, বেহাল আর্থিক দশার জেরেই মান্ধাতার আমলের বিদ্যুৎ পরিকাঠামোয় কোনও উন্নয়নের কাজ করা যাচ্ছে না। ফলে তিন মাসের মধ্যে কার্যত একই ধরনের দুটি বিপর্যয়। গত অক্টোবরে যে ঘটনা ঘটেছিল, তাতে বিদ্যুৎ সংযোগ ফেরাতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায় বলে দাবি ভুক্তভোগীদের অনেকের। এর মধ্যে পেশোয়ারের বাসিন্দাদের অবস্থা কাহিল হয়ে পড়ে কারণ পানীয় জলের জন্য বৈদ্যুতিন পাম্পের উপর ভরসা করা ছাড়া উপায় নেই। বিদ্যুৎ সংযোগ না থাকায় তীব্র জলকষ্টে কাটাতে হয়েছিল তাঁদের। হাসপাতালের জরুরি পরিষেবার জন্যও ব্যাক আপ জেনারেটরের উপর আস্থা রাখতে হয়েছিল। এবারও কি সেই ভয়াবহ পরিস্থিতিই ফিরে আসবে? সপ্তাহের প্রথম কাজের দিনই সাতসকালে বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ায় অশনি সঙ্কেত দেখছেন সাধারণ মানুষ। পাক বিদ্যুৎ মন্ত্রক আপাতত 'সংস্কারের কাজ চলছে' বলেই দায় সেরেছে। 

আরও পড়ুন:প্রজাতন্ত্র দিবসে ফের ফিরছে বাংলার ট্যাবলো, দিল্লির রাজপথে এবার দুর্গাপ্রতিমা, মন্ত্রোচ্চারণ

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget