এক্সপ্লোর

Republic Day Parade: প্রজাতন্ত্র দিবসে ফের ফিরছে বাংলার ট্যাবলো, দিল্লির রাজপথে এবার দুর্গাপ্রতিমা, মন্ত্রোচ্চারণ

Bengal Tableau: বার দিল্লির রাজপথে দেখা যাবে বাংলার ট্যাবলো। এ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, একে অপরকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।

বিজেন্দ্র সিংহ,  সমীরণ পাল এবং পূর্ণেন্দু সিংহ, কলকাতা: ২ বছর পর অবশেষে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের রাজপথে থাকছে বাংলার ট্যাবলো। এবার থিম দুর্গাপুজো। ঠাকুর দালানে সুদৃশ্য দুর্গাপ্রতিমার পাশাপাশি, জায়গা পাবে মঙ্গলঘট, ঢাকি, দর্শনার্থী। হবে মন্ত্রোচ্চারণ। প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র মিলেছে ইতিমধ্যেই। স্বাগত জানালেও, একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।

২০২১-এর পর ২০২২, পরপর ২ বছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ যাওয়ার পর, ২০২৩-এ ফের ফিরছে বাংলার ট্যাবলো। এবছর বাংলার ট্যাবলোর থিম দুর্গাপুজো। ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপুজোকে Intangible Cultural Heritage'এর স্বীকৃতি দেয় ইউনেস্কো। সেই স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে গত বছর পুজোর আগে, মুখ্যমন্ত্রীর ডাকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় কলকাতায়। 

এবার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে, সেই দুর্গাপুজোকেই থিম করে ট্যাবলোর প্রস্তাব পাঠায় রাজ্য সরকার। তাতে ঠাকুর দালানে সুদৃশ্য দুর্গাপ্রতিমার পাশাপাশি, জায়গা পাবে মঙ্গলঘট, ঢাকি, দর্শনার্থী। হবে মন্ত্রোচ্চারণ। গত বছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো স্থান না পাওয়া নিয়ে কার্যত কেন্দ্র-রাজ্য সংঘাত শুরু হয়ে যায়।    

আরও পড়ুন, নেতাজি ১২৭ তম জন্মজয়ন্তী, প্রাক্কালে ফিরে দেখা কিছু 'সুভাষ-বাণী!'

নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলার তরফে নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রকে। কিন্তু, মোদি সরকার সেই প্রস্তাব খারিজ করে দেয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কেন্দ্রকে চিঠিও দেন মুখ্যমন্ত্রী। পাল্টা চিঠি আসে কেন্দ্রীয় সরকারের তরফেও। নেতাজির কন্যা অনিতা বসু পাফও ট্যাবলো-বিতর্কে অসন্তোষ প্রকাশ করেন।

শেষপর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুকে থিম করে তৈরি করা কেন্দ্রীয় পূর্তমন্ত্রকের ট্যাবলো জায়গা করে নেয় দিল্লির রাজপথে। অন্যদিকে, দিল্লির রাজপথে বাংলার ট্যাবলো না থাকলেও, রেড রোডে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেখা যায় নেতাজির ট্যাবলো। তবে এবার দিল্লির রাজপথে দেখা যাবে বাংলার ট্যাবলো। এ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, একে অপরকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি। 

 

তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, "এবারে আমাদের ট্যাবলোর থিম দুর্গা। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছি বলে বাদ দিতে পারেনি। আমরা খুশি।" কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, "এবারে রাজ্য সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। আগের দুবার দেরি করে পাঠিয়েছিল। ২১-এ কন্যাশ্রী, কেন্দ্রের বেটি বাঁচাও ছিল। আর আগেরবার কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোতে নেতাজি ছিল। তবে এবার দুর্গাপুজো হেরিটেজ তকমা পেয়েছে। সেটা দেশের মানুষ আবার দেখতে পাবে। খুশি।" 

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ২৩ ট্যাবলো অংশ নেবে। এর মধ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৭টি ও কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের ৬টি ট্যাবলো রয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget