এক্সপ্লোর

Modi on Corona: ১০০ দিন কোভিড ডিউটি করলে বিশেষ সম্মান ডাক্তারি পড়ুয়াদের, অগ্রাধিকার সরকারি চাকরিতেও

বিবৃতিতে আরও বলা হয়েছে, বি.এসসি বা জিএনএম ডিগ্রি রয়েছে এমন নার্সদেরও কোভিড ডিউটির দায়িত্ব দেওয়া যেতে পারে।

দিল্লি: যে শিক্ষানবিশ ডাক্তার, পড়ুয়া ও নার্স করোনা চিকিৎসায় ১০০ দিন কাজ করছেন এবং করবেন, তাঁদের বিশেষ সম্মান দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, 'পরে এই ডাক্তারি পড়ুয়ারা সরকারি পদের জন্য আবেদন করলে সে ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে।'

দেশে বেলাগাম করোনা সংক্রমণ। হাসপাতালে বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। অপ্রতুল চিকিৎসক-নার্স। তাই পরিস্থিতি সামাল দিতে সোমবারই শিক্ষানবিশ ডাক্তার এবং মেডিক্যাল পড়ুয়াদের কোভিড ডিউটিতে সামিলের পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন করোনা পরিস্থিতিতে নিয়ে আলোচনায় বসেছিলেন তিনি। সেখানেই একথা বলেন। করোনা মোকাবিলায় যাতে হাসপাতালে কর্মীর সংখ্যা কম না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। 

একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'শিক্ষানবিশ ডাক্তার ও মেডিক্যাল কলেজের চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের প্রয়োজন পড়লে কোভিড ডিউটিতে কাজে লাগানো যাবে। টেলিফোনে কোভিড রোগীদের পরামর্শ দেওয়া বা মৃদু উপসর্গ যুক্ত রোগীর চিকিৎসার মতো কম ঝুঁকিপূর্ণ কাজে তাঁদের ব্যবহার করা যেতে পারে। তবে সিনিয়র ডাক্তারদের অধীনে থেকেই কাজ করবেন শিক্ষানবিশ এবং পড়ুয়ারা।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, একইভাবে বি.এসসি বা জিএনএম (জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ) ডিগ্রি রয়েছে এমন নার্সদেরও কোভিড ডিউটির দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে তাঁরাও সিনিয়র চিকিৎসকদের এবং নার্সদের অধীনে থেকেই কাজ করবেন। 

এ ক্ষেত্রে ওই সমস্ত শিক্ষানবিশ চিকিৎসক, পড়ুয়া, নার্সদের বিশেষ সুবিধা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে কেন্দ্রের তরফে। বলা হয়েছে, যে চিকিৎসক ও নার্স করোনা চিকিৎসায় ১০০ দিন কাজ করেছেন এবং করবেন, তাঁদের প্রধানমন্ত্রীর কোভিড ন্য়াশনাল সার্ভিস সম্মান দেওয়া হবে। পরে তাঁরা সরকারি পদের জন্য আবেদন করলে সে ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন। 

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে একাধিক চিকিৎসকের মৃত্যুর খবর সামনে এসেছে। অনেকেরই মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। দেশে বাড়ছে করোনা সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩, ৬৮, ১৪৭ জন। এই মুহূর্তে দেশের মোট সংক্রমণ প্রায় দু’কোটি

উল্লেখ্য, এই নিয়ে দু-বার NEET/PG-র ডাক্তারিতে ভর্তির পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি জানানো হয়েছে, ৩১ অগাস্টের আগে এই পরীক্ষা হবে না। আবার কবে পরীক্ষা হবে তা পরীক্ষার আগে ১ মাস আগে নোটিশ দিয়ে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget