এক্সপ্লোর

করোনা প্রতিষেধকের পরীক্ষায় জীবনের ঝুঁকি নিলেন এই ভারতীয় বংশোদ্ভূত

অক্সফোর্ডে গবেষণার কাজ এখনও চলছে। দীপকের অনুপ্রেরণায় হিউম্যান ট্রায়াল হিসেবে নিজেকে এগিয়ে দিতে প্রস্তুত হচ্ছেন আরও অনেকে।

জয়পুর: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মানবদেহে কোভিড-১৯-এর প্রতিষেধক পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে দেখার জন্য যখন লোক খুঁজছিলেন তখন নিজেকে এগিয়ে দেওয়ার ঝুঁকির ব্যাপারে একবারও ভাবেননি দীপক পালিওয়াল। তাঁর আদি বাড়ি রাজস্থানের জয়পুরে, বর্তমানে লন্ডন শহরে স্ত্রী সন্তান নিয়ে বাস করেন ৪২ বছরের এই ব্যক্তি। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে, তখন মানুষেরই স্বার্থে প্রতিষেধক পরীক্ষাকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে গেলেন একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। কেমন করে নিয়েছিলেন সিদ্ধান্তটা? সম্প্রতি এক সাক্ষাৎকারে পালিওয়াল জানিয়েছেন অতিমারী আটকাতে মানব জাতি যে ভয়ানক লড়াইয়ের সম্মুখীন হয়েছে তাতে তিনি নিজেকে সৈনিক হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন। শেষটায় যখন মানবদেহে পরীক্ষার জন্য ইচ্ছুকদের নাম তালিকাভুক্ত করার ডাক এলো, তিনি আর একবারও না ভেবে নিজের নামটা তাতে যুক্ত করেন। ভাবেন, এ লড়াইয়ে তাঁর মগজ যখন কোনও কাজে আসছে না অন্তত শরীরটা কাজে আসুক। নিজের সিদ্ধান্ত সম্পর্কে শুধু স্ত্রী এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকেই জানিয়েছিলেন পালিওয়াল। প্রথমে স্ত্রী রাজি হননি। তবুও তাঁকে টলানো যায়নি। পালিওয়াল জানিয়েছেন, ট্রায়ালের ব্যাপারে তিনি ১৬ এপ্রিল প্রথম জানতে পারেন। ক্রমে তিনি লন্ডনের পাঁচটি চিকিৎসাকেন্দ্রে ঘুরে নিজের প্রাথমিক পরীক্ষাগুলো করিয়ে নেন। স্ক্রিনিং হয় ২৬ এপ্রিল। দেহে প্রয়োগের আগে তাঁকে জানানো হয়েছিল যে এর প্রভাবে শরীরের কোনও কোনও অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যেতে পারে, এমনকী মৃত্যুও অসম্ভব নয়। তবু তিনি সঙ্কল্পে অটুট থেকেছেন। অক্সফোর্ডে গবেষণার কাজ এখনও চলছে। দীপকের অনুপ্রেরণায় হিউম্যান ট্রায়াল হিসেবে নিজেকে এগিয়ে দিতে প্রস্তুত হচ্ছেন আরও অনেকে।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget