এক্সপ্লোর

Meghalaya Mystery Murder: রেনকোটে রক্তের দাগ, ভাঙা ফোন উদ্ধার! মেঘালয়ে মধুচন্দ্রিমায় এখনও নিখোঁজ স্ত্রী! কোথায় গেল দেহ?

Meghalaya News: ''একটি বৃষ্টিতে ভেজা রেনকোট উদ্ধার করেছে পুলিশ। এতে কিছু দাগ আছে, তবে নিশ্চিত করতে পারছি না যে এগুলো রক্তের দাগ কিনা'

কলকাতা: বিয়ের পর মেঘলায়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়ঙ্কর পরিণতি মধ্যপ্রদেশের দম্পতির। গত ২৩ মে মেঘালয়ের সোহরার থেকে উধাও হয়ে যায় ওই নবদম্পতি৷ রাস্তার ধারে শুধু পড়েছিল তাদের ভাড়া করা স্কুটার৷ তারপর টানা ১১ দিন ধরে চলে খোঁজ। ১১ দিন পর মিলল নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ‌। এখনও পর্যন্ত স্ত্রীর কোনও খোঁজ মেলেনি।                                        

মেঘালয় পূর্ব খাসি পাহাড়ের পুলিশ সুপারিনটেনডেন্ট বিবেক সায়েম বুধবার নিশ্চিত করেছেন যে একটি রেনকোট উদ্ধার করা হয়েছে, তবে তিনি বলেছেন যে এটি নিখোঁজ মহিলার সঙ্গে সম্পর্কিত কিনা তা নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের জানান হয়, 'একটি বৃষ্টিতে ভেজা রেনকোট উদ্ধার করেছে পুলিশ। এতে কিছু দাগ আছে, তবে নিশ্চিত করতে পারছি না যে এগুলো রক্তের দাগ কিনা। কেবল ফরেনসিক পরীক্ষাই তা নির্ধারণ করবে।' পুলিশ জানিয়েছে যে তারা খতিয়ে দেখছে যে রেনকোটটি ভিডিও ফুটেজে সোনমের পরা রেনকোটের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। 

এদিকে, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাজা ও সোনম মধ্যপ্রদেশের ইনদৌরের বাসিন্দা। গত মাসে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ২৩ মে শেষবার তাঁদের দেখা গিয়েছিল। শেষদিন নংরিয়াতে গিয়েছিলেন। শিপারা হোমস্টে থেকে একসঙ্গে বেরোতে দেখা গিয়েছিল। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে সিট গঠন করে তদন্ত শুরু করে মেঘালয় পুলিশ।                        

অবশেষে মঙ্গলবার ড্রোন উড়িয়ে তাঁদের খোঁজ শুরু করে পুলিশ। পাহাড়ি খাদের মধ্যে থেকে রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে তারা। নিথর দেহের পাশেই ছিল রক্তমাখা ছুরি, ফোন। পুলিশ জানিয়েছে, যেখানে তাঁরা স্কুটি রেখেছিলেন, তার ২৫ কিলোমিটার দূরে পাহাড়ি খাদ থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ভারী বৃষ্টিপাত, প্রতিকূল আবহাওয়ার কারণে অনুসন্ধানের কাজ ব্যাহতও হচ্ছে।                  

পূর্ব খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সায়াম জানিয়েছেন, রাজা রঘুবংশীর ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে তাঁদের৷ ময়নাতদন্তের রিপোর্ট বলছে, খুনই করা হয়েছে ইনদৌরের ব্যবসায়ীকে। গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছে রাজ রঘুবংশীর পরিবার৷      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'এই নির্বাচন নারীদের সুরক্ষার জন্য, মা-বোনেদের সম্মান রক্ষা করতে হবে', সিউড়ির সভা থেকে মোদি
'এই নির্বাচন নারীদের সুরক্ষার জন্য, মা-বোনেদের সম্মান রক্ষা করতে হবে', সিউড়ির সভা থেকে মোদি
PM Modi Bengal Rally LIVE: নির্বাচনী প্রচারে সিউড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নির্বাচনী প্রচারে সিউড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
US Army Enrolment: আপনাআপনিই সেনায় নাম নথিভুক্ত হবে নাগরিকদের, আমেরিকায় বদলে যাচ্ছে নিয়ম, ইরান-যুদ্ধ থেকে শিক্ষা নিয়েই কি?
আপনাআপনিই সেনায় নাম নথিভুক্ত হবে নাগরিকদের, আমেরিকায় বদলে যাচ্ছে নিয়ম, ইরান-যুদ্ধ থেকে শিক্ষা নিয়েই কি?
IPL 2026: 'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়
'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়

ভিডিও

Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget