এক্সপ্লোর

Epstein Files: এপস্টিন ফাইলসে চাঞ্চল্যকর তথ্য, মুখ খুললেন বিল গেটসের প্রাক্তন স্ত্রী, বললেন, ‘যন্ত্রণাময় স্মৃতি’

Jeffrey Epstein: একটি পডকাস্টে মুখ খুলেছেন মেলিন্ডা।

নয়াদিল্লি: জেফ্রি এপস্টিনের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতার দরুণই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে আগেই জানিয়েছিলেন। এপস্টিন ফাইলে ধনকুবের বিল গেটসের নাম উঠ আসার পর ফের মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা গেটস। বিল যৌনরোগে আক্রান্ত হন, মেলিন্ডাকে গোপনে ওষুধ খাওয়াতে উদ্যত হন বলে একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই আবহেই মেলিন্ডা জানালেন, ওই বিয়ে থেকে বেরিয়ে আসতেই হতো তাঁকে। (Epstein Files)

একটি পডকাস্টে মুখ খুলেছেন মেলিন্ডা। ২৭ বছর পর দাম্পত্য়ে কেন ইতি টানলেন, তাঁদের বিবাহবিচ্ছেদে কী ভূমিকা এপস্টিনের, তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। মেলিন্ডার বক্তব্য, “যখনই এসব তথ্য সামনে আসে, আমার জন্য পরিস্থিতি কঠিন হয়ে যায়। কারণ পুরনো স্মৃতি ফিরে আসে, আমার দাম্পত্যজীবনের অত্যন্ত যন্ত্রণাময় সময়ের স্মৃতি ফিরে আসে। আমি নয়, ওদের (বিল ও অন্য অভিযুক্তদের) উত্তর দেওয়া উচিত। এসবে খুব কষ্ট হয় আমার। অবিশ্বাস্য রকমের কষ্ট গ্রাস করে। আমি বিয়ে ছেড়ে বেরিয়ে এসেছি। আমি চাইছিলামই বেরিয়ে আসতে। জানতাম বেরিয়ে আসতে হবে। খুব দুঃখজনক। এটাই সত্য।” (Jeffrey Epstein)

মেলিন্ডা জানিয়েছেন, তিনি সব পিছনে ফেলে জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এপস্টিনের শিকাররা ন্যায় বিচার পাবেন, এটাই আশা ছিল তাঁর। 

নাবালিকাদের দেহ ব্যবসায় বাধ্য করা থেকে যৌন অপরাধ, ধর্ষণ, মানবপাচারের মতো গুরুতর মামলায় নাম ওঠে এপস্টিনের। তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় এবং দোষী তাকে দোষী সাব্যস্তও করে আদালত। এর পর সামনে আসে তার রেখে যাওয়া গোপন নথি, যাতে পৃথিবীর তাবড় প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে, যাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এপস্টিনের, ওই অপরাধে কোনও না কোনও ভাবে তাদেরও সংযোগ উঠে আসে। 

এপস্টিনের ওই সব নথিপত্রই ‘এপস্টিন ফাইলস’ নামে পরিচিত। সম্প্রতি আরও ৩৫ লক্ষ পাতার নথি সামনে এসেছে। ব্রিটেনের রাজ পরিবারের সদস্য থেকে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি, বিজ্ঞানী থেকে ধনকুবের, বাঘা বাঘা নাম রয়েছে ওই ফাইলগুলিতে। নাম রয়েছে বিলেরও। বেশ কিছু ইমেল পাওয়া গিয়েছে, যাতে এপস্টিন লিখে গিয়েছে, ‘বিলকে মাদক জোগান দিতে হতো’, ‘রুশ মেয়েদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন বিল’, ‘বিবাহিত মহিলাদের সঙ্গে অবৈধ অভিসারে যেতেন’, ‘যৌন রোগ বাসা বাঁধে শরীরে’, ‘মেলিন্ডাকে গোপনে ওষুধ খাওয়াতে উদ্যোগী হন’। বিলের প্রতিনিধি সব অভিযোগ অস্বীকার করলেও, বিতর্কের আগুনে ঘি ঢাললেন খোদ মেলিন্ডা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget