এক্সপ্লোর

Bangladesh Midhili Effect : এপার বাংলার রেহাই, কিন্তু মিধিলিতে তছনছ ওপার বাংলার কয়েকটি গ্রাম ! বহু মৃত্যু

Cyclone Midhili: সাতজন নিহত হয়েছেন বলে খবর। এছাড়া তছনছ হয়েছে বহু ঘরবাড়ি। বিদ্যুৎহীন বহু এলাকা।

ঢাকা : ঘূর্ণিঝড় মিধিলি ( Cyclone Midhili ) নিয়ে আশঙ্কার মেঘ জমছিলই বাংলাদেশে। কারণ শুরু থেকেই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি দেখে আবহাওয়া দফতর জানিয়েছিল, ঝড়টি বাংলাদেশের ভূখণ্ডের দিকে এগিয়ে যাবে। শনিবার ল্যান্ডফলের কথা থাকলেও,  শুক্রবার দুপুর তিনটে নাগাদ বাংলাদেশের ভূভাগে প্রবেশ করে। এরপর  ঘূর্ণিঝড় মিধিলি ত্রিপুরার দিকে এগিয়ে যায়। জলভাগ থেকে স্থলে প্রবেশ করতেই ধীরে ধীরে শক্তি হারায় ঝড়টি। শেষ খবর পাওয়া অনুযায়ী বর্তমানে তা গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে ত্রিপুরার ওপরে। এরপর তা এগিয়ে যাবে উত্তরপূর্ব দিকে।

পূর্বাভাসের থেকে অপেক্ষাকৃত দুর্বলভাবেই মিধিলি বাংলাদেশের ( Bangladesh Midhili ) উপকূলে আঘাত হানে। তবে এর ফলে বেশকিছু উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে খবর। এছাড়া তছনছ হয়েছে বহু ঘরবাড়ি। শীতের শুরুতেই দমকা হাওয়া আর বৃষ্টি সহ মিধিলি প্রবেশ করে বাংলাদেশে। এর ফলে ফসলেরও ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলে ভূমিধসের পরে অনেক এলাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। 

সূত্রের খবর, ব্রাহ্মণবাড়িয়ায় দমকা হাওয়ায় রেললাইনে গাছ পড়ে যাওয়ায় সন্ধ্যায় দুই ঘণ্টার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার ভোররাতে কক্সবাজার জেলায় মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন আনোয়ারা বেগম (৫০), তার ছেলে শহিদুল মোস্তফা (২০) ও মেয়ে নিলুফা ইয়াসমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)। চট্টগ্রামেও পড়েছে ঝড়ের প্রভাব। আব্দুল ওহাব নামে ৭২ বছর বয়সী এক বৃদ্ধ বিকেলে গাছ চাপা পড়ে মারা গিয়েছেন। জোরারগঞ্জ ইউনিয়নে একই ধরনের ঘটনায় সিদরাতুল মুনতাহা আর্য নামে চার বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল পড়ে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মিধিলি আসার আগে থেকেই ঝড়ের বিপদ সম্পর্কে বাসিন্দাদের সতর্ক করার জন্য উপকূলীয় জেলাগুলিতে লাউডস্পিকারের মাধ্যমে সতর্কতা প্রচার চালায় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে ২৫ হাজারেরও বেশি মানুষকে ঝড়ের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া দফতর মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিলেও ঝড়ের আগে ৩০০ জনের বেশি জেলে ২০টি ট্রলার নিয়ে সাগরে চলে গেছে বলে খবর। রাত পর্যন্ত তারা ফেরেনি বলেই খবর। ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের লাইনে গাছ উপড়ে বরিশাল শহরের অর্ধেক বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে যায়। ঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে শহরের অনেক এলাকাই জলমগ্ন। পটুয়াখালিতে ঝড়ে ১৩০টির বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আমন ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। চলতি মরশুমে এই জেলার কৃষকরা ১৯১ হাজার হেক্টর জমিতে আমন আবাদ করেছেন। এখানেও ঘরবাড়ি ও ফসলের ক্ষতির পাশাপাশি ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়। 

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Fake MBBS Degree: একাদশ পাশ ডাক্তার ! জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে হাসপাতালে চাকরি, ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞও
একাদশ পাশ ডাক্তার ! জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে হাসপাতালে চাকরি, ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞও

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget