এক্সপ্লোর

দু'মাস পর যমুনার তীর থেকে খোঁজ মিলল হারানো হাতি লক্ষ্মীর

লক্ষ্মীও এখন নিরাপদে। তাকে স্নান করানো হয়েছে। দেওয়া হয়েছে খাবার-দাবারও। দিল্লির কমিশনার অফ পুলিশের অফিস থেকে অনতিদূরেই এখন আছে সেই হাতিটি।

নয়াদিল্লি: অবশেষে খোঁজ মিলল হারানো লক্ষ্মীর। মাস দুই আগে থেকে খোঁজ মিলছিল না ৪৭ বছরের হাতি লক্ষ্মীর। তার খোঁজে দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়। অবশেষে তাকে পাওয়া গেল রাজধানী থেকে মাত্র ৩ কিলেমিটার দূরে যমুনা নদীর কাছ থেকে। যমুনা পুস্তা অঞ্চল থেকে লক্ষ্মী ও তাঁর মাহুত সাদ্দামকে আটক করে দিল্লি পুলিশ, খবর বন দফতর সূত্রে। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, তন্ন তন্ন করে চলছিল হাতিটির খোঁজ। ১২ জন আধিকারিককে নিয়ে ৩টি টিমও তৈরি করেছিল বন দফতর। এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে অবশেষে যমুনার তীর থেকে পাওয়া যায় লক্ষ্মীকে। বন দফতরের কাছে খবর ছিল, যমুনার তীরেই কোথাও আছে লক্ষ্মী। সেই অনুযায়ী পুলিশকেও সতর্ক করা হয়। জানা গেছে, লক্ষ্মীর মাহুতকে আটক করা হয়েছে। লক্ষ্মীও এখন নিরাপদে। তাকে স্নান করানো হয়েছে। দেওয়া হয়েছে খাবার-দাবারও। দিল্লির কমিশনার অফ পুলিশের অফিস থেকে অনতিদূরেই এখন আছে সেই হাতিটি। সাকারপুরের একটি পরিবারের হাতি লক্ষ্মী। তারা হাতিটির সঠিক যত্ন ও বাসস্থান তৈরিতে অপারগ হওয়ায় বন দফতর হাতিটিকে নিজেদের হেফাজতে নেওয়ার নোটিস দেয়। তখন, হাতির মালিক, আদালতের দ্বারস্থ হয়ে বলেন, যতক্ষণ না লক্ষ্মীর থাকার জন্য কোনও ভাল ব্যবস্থা হচ্ছে, ততদিন বন দফতর তাদের থেকে হাতিটিকে যেন না নিতে পারে। এরই মধ্যে লক্ষ্মীকে হরিয়ানার সংরক্ষিত এলাকায় রাখার অনুমতি পায় বন দফতর। গত ৬ জুলাই বন দফতর হাতির সন্ধানে সেই বাড়িতে গেলে আক্রান্ত হয়। তারপর থেকেই চলছে লক্ষ্মীর খোঁজ।

সেরা শিরোনাম

West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
Rejinagar Bye Election: 'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না', রেজিনগরে ভোট প্রচারে গিয়ে দাবি মদন মিত্রের
'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না', রেজিনগরে ভোট প্রচারে গিয়ে দাবি মদন মিত্রের
Anti Defection Law: ভোটে জেতার পর দলবদল করেছেন কমপক্ষে ১১১ জন সাংসদ-বিধায়ক, শুধু গত চার বছরেই, বলছে ADR-এর রিপোর্ট
ভোটে জেতার পর দলবদল করেছেন কমপক্ষে ১১১ জন সাংসদ-বিধায়ক, শুধু গত চার বছরেই, বলছে ADR-এর রিপোর্ট

ভিডিও

Kunal Ghosh Car Attack: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ
Madan Mitra: রেজিনগরে ভোট প্রচারে মদন মিত্র, সঙ্গী NCPI সাংসদ আবু তাহের
Nandigram News: নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
Madan Mitra:
Gyanesh Kumar News | মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে ক্রমশ এক মঞ্চে আসছে বিরোধীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget