এক্সপ্লোর

India's Happiest State : "শিক্ষকরা সবচেয়ে ভাল বন্ধু", দেশের সবথেকে সুখী রাজ্য এটি ! বলছে গবেষণা

Mizoram : রিপোর্ট অনুযায়ী, এটি দেশের দ্বিতীয় এমন রাজ্য যেখানে ১০০ শতাংশ সাক্ষরতা রয়েছে। কঠিন পরিস্থিতিতেও ছাত্রদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।

আইজওয়াল (মিজোরাম) : দেশের সবথেকে সুখী রাজ্য (Happiest State) মিজোরাম (Mizoram)। এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। গুরুগ্রামের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর (Management Development Institute in Gurugram) কৌশল-বিষয়ক অধ্যাপক রাজেশ কে পিলানিয়া এই গবেষণা পরিচালনা করেন। 

রিপোর্ট অনুযায়ী, এটি দেশের দ্বিতীয় এমন রাজ্য যেখানে ১০০ শতাংশ সাক্ষরতা রয়েছে। কঠিন পরিস্থিতিতেও ছাত্রদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পারিবারিক সম্পর্ক, কর্ম-সংক্রান্ত বিষয়, সামাজিক বিষয়, মানবপ্রীতি, ধর্ম, করোনার প্রভাব এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য ছাড়া ছ'টি প্যারামিটারের উপর নির্ভর করে মিজোরামের সুখী রাজ্যে পরিণত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, মিজোরামের আইজওয়ালের সরকারি মিজো হাই স্কুলের এক ছাত্রকে খুবই সমস্যায় পড়তে হয়েছিল। কারণ, সে যখন ছোট ছিল তখন তার বাবা পরিবার ছেড়ে চলে যান। তা সত্ত্বেও সে আশাবাদী ছিল। পড়াশোনায় উন্নতি করে। সে এখন চার্টার্ড অ্যাকাউন্ট হতে চায়। তা যদি নাও হয় তাহলে সিভিল সার্ভিসের দিকে ঝুঁকতে পারে।

একইভাবে ওই স্কুলের ক্লাস টেনের অপর এক ছাত্র ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দিতে চায়। তার বাবা দুধের কারখানায় কাজ করেন। মা গৃববধূ। উভয়েই আজ নিজেদের কেরিয়ার নিয়ে আশাবাদী। কারণ, তাদের স্কুল। এক ছাত্র বলে, "আমাদের শিক্ষকরা আমাদের সবচেয়ে ভাল বন্ধু। আমরা তাঁদের সঙ্গে কোনও কিছু শেয়ার করতে লজ্জিত বা ভীত নই।"

মিজোরামের শিক্ষকরা নিয়মিত ছাত্র এবং তাদের অভিভাবকদের সঙ্গে দেখা করেন। যদি কোনও সমস্যার বিষয় থাকে তা নিয়ে আলোচনার জন্য। মিজোরামের সামাজিক পরিকাঠামোরও এখানকার যুবকদের সুখী হওয়ার পেছনে অবদান রয়েছে। 

রাজ্যের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা সিস্টার লালরিনমাওই খিয়াংতে বলেন, "কীভাবে একজন শিশুকে মানুষ করছেন তার উপর সে সুখী হবে, না হবে না তা নির্ভর করে। আমাদের এখানকার সমাজে কোনও জাতিভেদ নেই। তাছাড়া পড়াশোনার জন্য বাবা-মায়ের চাপ দেওয়াও এখানে কম। "

রিপোর্টে আরও বলা হয়েছে, মিজো সম্প্রদায়ের প্রত্যেক বাচ্চা, তা সে ছেলেই হোক বা মেয়ে, খুব ছোট থেকেই রোজগার করতে শুরু করে দেয়। এখানে কোনও কাজকেই ছোট মনে করা হয় না। ১৬-১৭ বছর বয়সেই ছেলে-মেয়েরা কাজ পেয়ে যায়। এটাকে উৎসাহও দেওয়া হয়। তাছাড়া ছেলে-মেয়ের মধ্যে কোনও ভেদাভেদ করা হয় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget