এক্সপ্লোর

West Bengal Election 2021: নিরাপত্তার প্রয়োজন নেই, প্রত্যাবর্তনের জল্পনা উড়িয়ে জানালেন সুনীল সিংহ

সুনীল সিংহ জানান, তিনি বিজেপিতেই আছেন। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। তাই নতুন করে তাঁর নিরাপত্তার প্রয়োজন নেই। পাশাপাশি সূত্রের খবর, বনগাঁ উত্তরের বিধায়ককেও নিরাপত্তা নেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল। সূত্রের খবর, তিনি রাজি হননি।  

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ফেরালেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ। গতকাল, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ ও বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। এরপরই বিজেপিতে যোগ দেওয়া দুই বিধায়কের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চরমে ওঠে। রাতে নোয়াপাড়ার বিধায়কের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করে রাজ্য সরকার।

যদিও সুনীল সিংহ জানান, তিনি বিজেপিতেই আছেন। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। তাই নতুন করে তাঁর নিরাপত্তার প্রয়োজন নেই। পাশাপাশি সূত্রের খবর, বনগাঁ উত্তরের বিধায়ককেও নিরাপত্তা নেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল। সূত্রের খবর, তিনি রাজি হননি।  

বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী যেভাবে অসন্তোষ প্রকাশ করে বিজেপিতে যোগ দিচ্ছেন, তাতে এবারের ভোটযুদ্ধ ঘাসফুল শিবিরের কাছে অন্যতম কঠিন চ্যালেঞ্জের বলে ব্যখ্যা পর্যবেক্ষকদের একাংশের। এই প্রেক্ষাপটে এবারের নির্বাচনে মমতার দলের অন্যতম প্রধান প্রতিপক্ষ বিজেপির দুই বিধায়ক যেভাবে তৃণমূলনেত্রীর সঙ্গে দেখা করলেন। তা উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ। আর লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস।  গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া দুই বিধায়ক সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ। দুই বিধায়কের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন তবে এবার কি উলপূরাণের ইঙ্গিত? যদিও, তা মানতে নারাজ তাঁরা।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget