এক্সপ্লোর

Kedarnath Dham : কেদার-বদ্রী মন্দির এলাকায় নিষিদ্ধ হবে মোবাইল ব্যবহার ? ভাইরাল রিল ঘিরে বিবৃতিতে জল্পনা

Viral Reel at Kedar : ভিডিও ভাইরাল হতেই একাংশের মত, মন্দির চত্বর কি রিল বানানোর জায়গা ? তীব্র সমালোচনা করে ওই যুগলের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তুলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলেও দাবি করেছেন কয়েকজন।

নয়াদিল্লি : ভাইরাল রিলের (Reel) গুঁতোয় কি মোবাইল ব্যবহারেই জারি হবে নিষেধাজ্ঞা ? কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির এলাকাতে পুণ্যার্থীদের মোবাইল ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে। সম্ভাবনা তৈরি হয়েছে এমনটাই। বদ্রী-কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ (Badri Kedarnath Temple Committee) ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি ভাইরাল রিল ঘিরে বিবৃতি জারি করে তারা জানিয়েছে, ইনস্টাগ্রাম, ইউটিউবে রিল বানানোর অভিপ্রায় নিয়ে অনেকে যেভাবে মন্দির চত্বরে ছবি, ভিডিও তুলছে তা মন্দির নিয়ে মানুষের ভাবনায় আঘাত করছে। জানা যাচ্ছে, পুলিশের কাছে মন্দির চত্বরে মোবাইল ব্যবহার বন্ধ করার বিষয়টি নিয়ে নজরদারির জন্যও আবেদন করেছে তারা। যেখানেই অনেকের আশঙ্কা, সম্ভবত ভবিষ্যতে কেদার-বদ্রী মন্দির এলাকাতে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ হয়ে যেতে পারে।

যদিও ঠিক যে ভিডিওটি ঘিরে যাবতীয় ঘটনার সূত্রপাত, তা নিয়ে অবশ্য আলাদা করে মন্দির কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। প্রসঙ্গত, কয়েকদিন আগে একটি ইনস্টাগ্রাম রিল ঘিরে যাবতীয় বিতর্ক। যেখানে এক দম্পতিকে মন্দির এলাকায় প্রণাম করার মাঝে বিয়ের প্রস্তাব দিয়ে একে অপরকে গভীর আলিঙ্গনে আবদ্ধ হতে দেখা গিয়েছে। আর যে ভিডিও ভাইরাল হতেই একাংশের মত, মন্দির চত্বর কি রিল বানানোর জায়গা ? তীব্র সমালোচনা করে ওই যুগলের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তুলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলেও দাবি করেছেন কয়েকজন। যে ঘটনাক্রম চলার মাঝেই ওই যুগলের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার পথে এগোয় মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি কেদার-বদ্রী মন্দির চত্বরে মোবাইলে ব্যবহারে যাতে রাশ টানা যায়, সেই পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বিবৃতি জারি করে তারা। পুলিশকে জানানো চিঠির ভিত্তিতেই একাংশের আশঙ্কা, রিলের গুঁতোয় এবার কেদার-বদ্রী মন্দির চত্বরে মোবাইল ব্যবহারেই নিষেধাজ্ঞা জারি হওয়ার আশঙ্কা তৈরি হল।

অবশ্য এই প্রথম নয়, ভাইরাল রিল নিয়ে বিতর্ক রেশ অনেকটা গড়ালেও এর আগেও ইলেকট্রনিক্স গ্যাজেট মন্দির এলাকায় ব্যবহার নিয়ে একাধিকবার বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে। যা ঘটেছে কেদার-বদ্রীতেও। মন্দির এলাকায় মোবাইল ব্যবহারে রাশ টানার জন্য দাবি আগেও জানানো হয়েছিল। এবারের ভাইরাল ঘটনাক্রমে তা একধাক্কায় অনেকটা বাড়ল।

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget