এক্সপ্লোর

Supreme Court : কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করছে মোদি সরকার ? বিরোধীদের আবেদনে কী বলল সুপ্রিম কোর্ট ?

Central Agencies : সক্রিয়তা বেড়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলির। এনিয়ে রাজনৈতিক তরজা চলছেই...

নয়া দিল্লি : এক আধবার নয় বা দুই-একটা রাজ্যে নয়। কমবেশি বিভিন্ন রাজ্যে বিরোধী দলগুলি কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে (Central Agencies) অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে। এবার তা নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও সেই আবেদন গ্রহণ নিয়ে মামলকারীদের আইনজীবীর দেওয়া যুক্তিতে সন্তুষ্ট নন দেশের প্রধান বিচারপতি। অগত্যা আবেদন প্রত্যাহার করে নেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি।  

১৪টি বিরোধী রাজনৈতিক দল একযোগে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয় । তাদের অভিযোগ, মোদি সরকার ক্ষমতার অপব্যবহার করছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অপব্যবহার করছে। বিরোধীদের হেনস্থা করা হচ্ছে। এই মর্মে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি আবেদন জানান। তাতে দাবি করা হয়, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বিরোধী নেতাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআইয়ের মামলা রুজুর হার বিশাল সংখ্যায় বেড়ে গেছে ।

সিংভি এই মর্মে পরিসংখ্যান তুলে ধরেন। তাতে দেখানো হয়েছে, আগের তুলনায় ইডির তরফে গত সাত বছরে ৬ গুণ বেশি মামলা রুজু করেছে ইডি। তাঁর আরও অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ৯৫ শতাংশ মামলা রয়েছে ইডি ও সিবিআইয়ের। যা স্পষ্ট করে দিচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য এবং নিরপেক্ষহীনতা।

যদিও সিংভির এই আবেদনের ন্যায্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি সিংভির কাছে জানতে চান, বিরোধী রাজনৈতিক দলগুলির জন্য তদন্তে অব্যাহতি চাইছেন কি না বা নাগরিক হিসাবে এনিয়ে তাঁদের বিশেষ কোনও অধিকার আছে কি না। তখন সিংভি বলেন, তিনি বিরোধী নেতাদের জন্য কোনও অব্যাহতি চাইছেন না। তিনি শুধু চাইছেন, আইনের সুষ্ঠু ও নিরপেক্ষ প্রয়োগ হোক। তাঁর বক্তব্য, বিরোধীদের দুর্বল করতে কেন্দ্র তার সংস্থাগুলির অপব্যবহার করছে। 

যদিও সিংভির যুক্তিতে সন্তুষ্ট নন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা রাজনীতিকদের আবেদন। অন্য নাগরিকদের কোনও অধিকার বা স্বার্থ নেই। যাঁরা দুর্নীতি বা অপরাধের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। শুধুমাত্র রাজনৈতিক নেতাদের জন্য কোনও গাইডলাইন দিতে পারে না সুপ্রিম কোর্ট। তাই , এক্ষেত্রে নির্দিষ্ট কোনও অভিযোগ আদালতে নিয়ে আসা উচিত। এর পাশাপাশি প্রধান বিচারপতি এও বলেন যে, সংশ্লিষ্ট ইস্যুটি সংসদে তোলা যেতে পারে। এই পরিস্থিতিতে আবেদন প্রত্যাহার করে নেন সিংভি। তবে তিনি এও বলেন, সরকারের ক্ষমতার অপব্যবহারের নির্দিষ্ট মামলা নিয়ে তিনি আদালতে আসবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget