এক্সপ্লোর

Monsoon : ১২ দিনে ২৫ শতাংশ কমল বৃষ্টির ঘাটতি, কেরলে বন্যা পরিস্থিতি, ৬ জনের মৃত্যু

Kerala Flood : ইতিমধ্যে গত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে কেরল ফের একবার ডুবতে বসেছে। বহু মানুষ শুধু বাসস্থানচ্যুতই হননি, ইতিমধ্যে বন্যার জেরে কেরলে প্রাণ হারাতে হয়েছে ৬ জনকে। 

তিরুঅনন্তপুরম : সপ্তাহখানেক দেরীতে দেশে পা রেখেও প্রবলভাবে অভাব মেটানোর পথে এগোচ্ছে বর্ষা (Monsoon)। আর তার জেরে কার্যত বানভাসী অবস্থা কেরলের (Kerala)। পরিসংখ্যান অনুযায়ী, মাত্র ১২ দিনের মধ্যে ২৫ শতাংশ বৃষ্টির ঘাটতি মিটেছে। আর অল্প সময়ের এই ব্যাপক বৃষ্টিপাতের জেরেই প্রবল সমস্যায় পড়তে হচ্ছে কেরলবাসীকে। সেখানে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জেরে ইতিমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। প্রচুর লোককে তাঁদের আস্তানা ছেড়ে যেতে হয়েছে অন্য কোথাও।

এল নিনোর বছরে দেশে খানিকটা দেরী এলেও গত ২৪ জুন থেকে দেশব্যাপী বৃষ্টির রেখচিত্র জানান দিচ্ছে, ভারতের প্রায় সর্বত্রই কমবেশি বৃষ্টির চলেছে। যার জেরে অনেকটাই কমেছে বৃষ্টির ঘাটতিও। সপ্তাহ দু'য়েক আগে দেশজুড়ে বৃষ্টির ঘাটতি ছিল প্রায় ৩০ শতাংশ। সেখানে থেকে গত ১২ দিনের বৃষ্টিপাতের পর এই মুহূর্তে তা নেমে দাঁড়িয়েছে মাত্র ৫ শতাংশে। যদিও দেশব্যাপী পরিসংখ্যানের ভিত্তিতে এখনও অনেকটা ঘাটতি পূরণ বাকি বর্ষার। তবে ইতিমধ্যে গত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে কেরল ফের একবার ডুবতে বসেছে। বহু মানুষ শুধু বাসস্থানচ্যুতই হননি, ইতিমধ্যে বন্যার জেরে কেরলে প্রাণ হারাতে হয়েছে ৬ জনকে। 

গত কয়েকদিনের বৃষ্টির জেরে ইতিমধ্যে একাধিক মানুষকে বাসস্থানচ্যুত হতে হয়েছে। পাশাপাশি ভূমিধস থেকে শুরু করে জল জমা, সবমিলিয়ে প্রবল সঙ্গীন অবস্থা তৈরি হয়েছে কেরলবাসীদের মনে। তাঁদের অনেকেরই মনে ফিরে আসছে, গতবছরের ভয়াবহ বন্যার স্মৃতি। ইতিমধ্যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের (IMD) পক্ষে কুন্নুর ও কাসারগড় জেলায় বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আরও ৭ জেলাতে জারি হয়েছে কমলা সতর্কতা। একাধিক জেলাতে বর্ষার তীব্রতার জেরে আগামী কয়েকদিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় জেলা প্রশাসনগুলি। নদীতে মাছ ধরা বা অন্য কোনও কাজের জন্য যেন এই সময় বাসিন্দারা না নামেন, তেমন সতর্কবার্তাও জারি করা হয়েছে। ইতিমধ্যে কেরলের বেশ কয়েকটি জেলায় পৌঁছে গিয়েছে NDRF-র দল।                               

আরও পড়ুন- 'ভোটের ফলপ্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী' নির্দেশ কলকাতা হাইকোর্টের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 




আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget