এক্সপ্লোর

চলতি সপ্তাহে রাতের আকাশে অপেক্ষা করছে নানান মহাজাগতিক দৃশ্য, জানেন কি?

কাছাকাছি আসছে চাঁদ-শুক্র, উজ্জ্বল হবে নেপচুন, আপনি প্রস্তুত তো?

কলকাতা: আপনার কি আকাশ দেখতে ভাল লাগে? দিনের কোনও একটা সময় কি মহাকাশ নিয়ে ভেবে কাটান! তা হলে আপনার জন্য একরাশ আনন্দ অপেক্ষা করছে। চলতি মাসে মহাকাশের সংসারে বেশ কিছু চমকপদ ঘটনা ঘটতে চলেছে, যা মন ভরিয়ে দেবে।

চলতি মাসের গোড়ায় শনি ও বৃহস্পতির সঙ্গে মিলে ত্রিভুজ গড়ে ফেলেছিল চাঁদ। গত সপ্তাহান্তে মঙ্গলের সঙ্গে জুটি বেঁধেছিল চাঁদ। এই দুই মহাজাগতিক দৃশ্য আপনার চোখ এড়িয়ে গেলেও, মন খারাপ করবেন না। কারণ চলতি মাসেই রয়েছে নানান মহাজাগতিক চমক।

১৩ ও ১৪ সেপ্টেম্বর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাতের আকাশে চোখ ফেললেই দেখতে পাবেন ক্রমশ ক্ষীণজ্যোতির চাঁদ মহাকাশের তৃতীয় উজ্জ্বল গ্রহ শুক্রের সঙ্গে রয়েছে।

১৩ সেপ্টেম্বর একটু ভোরে ঘুম থেকে উঠে পূব আাকাশে তাকান। মিথুনরাশির দুই তারার সঙ্গে একসঙ্গে দেখা দেবে চাঁদ। তবে সেই চাঁদ পুরোপুরি অর্ধচন্দ্রাকৃতি নয়। ২০ শতাংশ অর্ধচন্দ্রের উপরে জ্বলজ্বল করবে পোলাক্স ও জেমিনির মতো উজ্জ্বল দুই তারা।

আর চাঁদের ঠিক নীচে চোখ ফেললেই আপনার কাছে ধরা দেবে শুক্র। চোখ ঘুরিয়ে শুক্রের ঠিক ডানদিকে তাকান, দেখতে পাবেন এম ৪৪-কে। ৫২০ আলোকবর্ষ দূরের এই তারকাপুঞ্জ পৃথিবীর সবচেয়ে কাছের তারকাপুঞ্জ। তারকাপুঞ্জকে স্পষ্ট দেখতে চাইলে অবশ্য দূরবীনের সাহায্য নিতে হবে।

১৩ সেপ্টেম্বর এই সব মহাজাগতিক দৃশ্য দেখার জন্য যদি আপনার হাতে সময় না থাকে তা হলে আরও একটি দিন বোনাস দিচ্ছে মহাকাশ! ১৪ সেপ্টেম্বর চাঁদকে ঠিক একই জায়গায় একই ভাবে দেখা যাবে। এ দিন চাঁদ থাকবে ১৩ শতাংশ অর্ধচন্দ্রাকার।

১৩ ও ১৪ সেপ্টেম্বরের আগে ১১ সেপ্টেম্বর মহাকাশে একটি উল্লেখযোগ্য দিন। আমাদের গ্রহ মণ্ডলের অষ্টম গ্রহ নেপচুন এই দিন প্রদক্ষিণ করতে করতে পৌঁছে যাবে তার বিপরীতমুখী অবস্থানে। অর্থাৎ পৃথিবী ওই দিন চলে আসবে নেপচুন ও সূর্যের মাঝখানে। গোটা বছরের মধ্যে ওইদিন নেপচুন থাকবে সবচেয়ে উজ্জ্বল। ঝলমলে নেপচুনকে আপনি দেখতে পাবেন গোটা রাত ধরে।

তবে হ্যাঁ, নেপচুনের এই ঝলমলে ভাব কিন্তু খালি চোখে ধরা পড়বে না। আপনাকে দূরবীনের সাহায্য নিতে হবে। নেপচুনের নীলাভ আভা যদি পরখ করতে চান, তা হলে চোখ রাখতে হবে টেলিস্কোপে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget