এক্সপ্লোর

স্বামীর সঙ্গে ঝগড়া! উত্তরপ্রদেশে গঙ্গায় ৫ বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিলেন দিনমজুর মা, গ্রেফতার

পুলিশ বলেছে, ঘাটে সেসময় থাকা কয়েকজন জেলে ওই মহিলা ও বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। কিন্তু মহিলাকে পেত্নী বা ডাউনে বলে ভেবে তারা বাচ্চাদের উদ্ধার করতে জলে ঝাঁপিয়ে না পড়ে ভয়ে পালিয়ে যায়।

নয়াদিল্লি: লকডাউনের মধ্যেই গঙ্গায় পাঁচ শিশুসন্তানকে ছুঁড়ে ফেলে দিলেন মা।  উত্তরপ্রদেশের ভাদোহি জেলার জেহাঙ্গিরাবাদের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পদস্থ পুলিকর্তারা, ডুবে যাওয়া বাচ্চাদের উদ্ধার করতে নামানো হয় ডুবুরি। ১১ বছরের একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকিদের উদ্ধার করা যায়নি। গ্রেফতার করা হয় সন্তানদের ছুঁড়ে ফেলে দেওয়া মহিলাকে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে  মনে হচ্ছে, বলেছেন পুলিশকর্তারা। যদিও একটি সূত্রের দাবি, মহিলা আগে বলেছিলেন যে, লকডাউন চলতে থাকায় ঘরে খাবার নেই, তাছাড়া তিনি দিনমজুর, কাজকর্ম বন্ধ থাকায় হাতে টাকাপয়সাও আসছে না। তাঁর বক্তব্য পরে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। যদিও পরে পুলিশ জানায়, বাড়িতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়, তারপরই এই ঘটনা। মঞ্জু যাদব নামে ওই মহিলা আর তাঁর স্বামী মৃদুল যাদবের সাংসারিক নানা বিষয়ে গত এক বছর ধরেই গন্ডগোলে লেগে রয়েছে বলে পুলিশ জেনেছে। শনিবার রাতেও কথাকাটাকাটি হয় দুজনের। রবিবার ভোরে বাচ্চাদের জলে ছুঁড়ে ফেলে  দেন মঞ্জু। পুলিশ বলেছে, ঘাটে সেসময় থাকা কয়েকজন জেলে ওই মহিলা ও বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। কিন্তু মহিলাকে পেত্নী বা ডাউনে বলে ভেবে তারা বাচ্চাদের উদ্ধার করতে জলে ঝাঁপিয়ে না পড়ে ভয়ে পালিয়ে যায়। তারপর থেকে ঘাটেই বসে থাকেন মঞ্জু।

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget