এক্সপ্লোর

Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে

Mumbai Rain Chawl Collapsed: এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবল বৃষ্টির মধ্যে উদ্ধারকাজ চালাতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও প্রশাসনকে সমস্যার মুখেও পড়তে হয়।

মুম্বই: প্রবল বৃষ্টির মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে। মানখুর্দ এলাকায় একটি তিনতলা চওলের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। মৃতদের মধ্যে ৪ জন মহিলা। ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নীচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধারকাজ চালানো হয়।                 

রবিবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ মানখুর্দের জনতা নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হনুমান মন্দিরের পিছনে চওল নম্বর ৫-এর একটি তিনতলা কাঠামোর দুই থেকে তিনটি ঘর আচমকাই ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বেশ কয়েকজন।

ঘটনাস্থলে দমকল ও পুলিশ

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই ফায়ার ব্রিগেড, পুলিশ, পুরসভার কর্মী এবং অ্যাম্বুল্যান্স। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কাজ শুরু হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, পাঁচজনকে শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। অন্য এক ব্যক্তির মৃত্যু হয় রাজাওয়াড়ি হাসপাতালে। আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবল বৃষ্টির মধ্যে উদ্ধারকাজ চালাতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও প্রশাসনকে সমস্যার মুখেও পড়তে হয়।

কেন ভেঙে পড়ল চওল?

চওলটির একাংশ ঠিক কী কারণে ভেঙে পড়ল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। দুর্ঘটনার সময় মুম্বইয়ে প্রবল বৃষ্টি চলছিল। তবে বৃষ্টির জেরেই কাঠামোটি ভেঙে পড়েছে কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে বলে প্রশাসন সূত্রে খবর।                                   

এদিকে টানা ভারী বৃষ্টিতে মুম্বইয়ের একাধিক এলাকা জলমগ্ন হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় গাছ ও ডাল ভেঙে পড়ার ঘটনাও সামনে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।                                                                                   


 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget