এক্সপ্লোর

মাউথ ওয়াশের বদলে মিলল মোবাইল, ফেরত দিতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুবকের

মোবাইল ফেরত দিতে চেয়ে ট্রোলের শিকার হলেন ওই ব্যক্তি। কেউ আবার যুবকের প্রশংসায় পঞ্চমুখ।

মুম্বই: বিখ্যাত ই-কমার্স সংস্থায় অর্ডার করেছিলেন মাউথ ওয়াশ। মাউথ ওয়াশ তো পেলেন না উল্টে হাতে এল রেডমির ফোন। যা দেখে কার্যত হতবাক মুম্বইয়ের বাসিন্দা ব্যক্তি লোকেশ দাগা। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানালেন সেই কথা। একইসঙ্গে মোবাইল ফেরত দিতে চেয়ে ট্রোলের শিকার হলেন ওই ব্যক্তি। কেউ আবার যুবকের প্রশংসায় পঞ্চমুখ। ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ঘটনা।

মুম্বইয়ের বাসিন্দা ওই ব্যক্তি জানিয়েছেন, গত ১০ মে ৪টি মাউথ ওয়াশ অর্ডার করেছিলেন তিনি। যার দাম ৩৯৬ টাকা। কিন্তু সেই মাউথ ওয়াশ তিনি পাননি। উল্টে ১৩ হাজার টাকা মূল্যের রেডমি সংস্থার ফোন এল তাঁর কাছে। এমনকি ওই ব্যক্তি জানিয়েছেন প্যাকেটে উল্লেখ রয়েছে লোকেশ দাগার নামও। কিন্তু প্যাকেট খোলার পর দেখা যায় বিলে অন্য কারোর নাম রয়েছে।

ওই মোবাইল ফেরত দিতে চেয়ে পোস্ট করেছেন মুম্বইয়ের যুবক। বিখ্যাত ই কমার্স সংস্থাকে ট্যাগ করে লোকেশ ট্যুইটে লিখেছেন, আমি মাউথ ওয়াশ অর্ডার করেছিলাম। সঙ্গে দিয়েছেন অর্ডার নম্বরও। একইসঙ্গে তিনি লিখেছেন, মাউথ ওয়াশের বদলে পেয়েছি রেডমি নোট ১০। কিন্তু আমি এই অ্যাপের মাধ্যমে এই ফোন ফেরত দিতে পারছি না। পাশাপাশি তিনি লিখেছেন, প্যাকেট খোলার সময় দেখতে পাই আমার নাম রয়েছে। কিন্তু বিলে অন্য কারোর নাম রয়েছে। আমি ইমেল মারফত আপনাদের জানিয়েছি। যাতে সংশ্লিষ্ট ব্যক্তি নিজের জিনিস পেয়ে যান।

এই পোস্ট ট্যুইটারে পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। অনেকেই রি-ট্যুইট করেছেন। কেউ আবার নিজের মতামত জানিয়েছেন। কেউ আবার ট্রোল করেছেন। লিখেছেন, খুব খারাপ লাগছে আপনি মাউথ ওয়াশের বদলে মোবাইল ফোন পেয়েছেন।  রিট্যুইট করে এক ব্যক্তি লিখেছেন, কেন ফেরত দিচ্ছেন আমাকেই দিয়ে দিন। আমি আপনার জন্য এনে দেব দুটো মাউথ ওয়াশ। কেউ আবার তাঁর নীতি বোধকে বাহবাও দিয়েছেন।

 

 

 

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
India Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget