এক্সপ্লোর

Salman Khan House Firing: ইতিহাস তৈরি করতে চেয়েছিল, সলমনকে খুনের চক্রান্ত তারই, লরেন্স বিশ্নোইয়ের ভাইকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু

Anmol Bishnoi: সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে মহারাষ্ট্রের বিশেষ আদালতের তরফে আনমোলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মুম্বই: জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোল বিশ্নোইকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল মুম্বই পুলিশ। অভিনেতা সলমন খানে বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আনমোল। এই মুহূর্তে আমেরিকায় রয়েছে সে। সেখান থেকে তাঁকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আনমোলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। (Salman Khan House Firing)

সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে মহারাষ্ট্রের বিশেষ আদালতের তরফে আনমোলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আপাতত নথিপত্র সাজানোর প্রক্রিয়া চলছে। এর পর সরকারি ভাবে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে আনমোলকে প্রত্যর্পণের। আনমোলের বিরুদ্ধে ইতিমধ্যেই রেড কর্নার নোটিস জারি হয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। (Anmol Bishnoi)

পুলিশ সূত্রে খবর, আনমোসল কানাডায় রয়েছে বলে এতদিন মনে করা হচ্ছিল। কিন্তু সম্প্রতি আমেরিকা যে সতর্কবার্তা পাঠায়, তাতে আনমোল সেখানে রয়েছে বলে জানা যায়। এর পরই তাকে প্রত্যর্পণে উদ্যোগী হয় মুম্বই পুলিশ। জাতীয় তদন্তকারী সংস্থা NIA আনমোলকে গত মাসে 'মোস্ট ওয়ান্টেড' তালিকার অন্তর্ভুক্ত করে। তার গ্রেফতারির জন্য ১০ লক্ষ টাকা পুরস্কারও ধোষণা করা হয়। 

২০২২ সালে পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা খুন হওয়ার পর বিশ্নোই গ্যাং খবরের শিরোনামে উঠে আসে। এলাপাথাড়ি গুলিতে এই বিশ্নোই গ্যাং-ই সিধুকে ঝাঁঝরা করে দেয় বলে জানা যায়। এর পর লাগাতার সলমনকে হুমকি দিয়ে আসছিল তারা। গুজরাতের সবরমতী জেল থেকে টেলিভিশনে সাক্ষাৎকার পর্যন্ত দেয় লরেন্স। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমনের প্রতি পুষে রাখা রাগের কথা জানায়। 

এর পর লাগাতার প্রাণনাশের হুমকি পেতে শুরু করেন সলমন। কখনও উড়ো চিঠিতে, কখনও ইমেলে হুমকিবার্তা আসতে শুরু করে। মুক্তিপণ বাবদ মোটা টাকাও দাবি করা হয়। সেই আবহেই কয়েক মাস আগে, মুম্বইয়ের বান্দ্রায় সলমনের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে'র বাইরে কয়েক রাউন্ড গুলি চলে। সেই রেশ কাটতে না কাটতেই মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী, সলমন-ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি খুন হন সম্প্রতি। বিশ্নোই গ্যাং বাবা সিদ্দিকিকে খুনের দায়স্বীকার করে। সলমনের পাশে দাঁড়ালে, বাকিদেরও একই পরিণতি হবে বলে হুমকি দেয়।

সলমনের বাড়ির বাইরে গুলি চলার ঘটনায় লরেন্স, আনমোল এবং কানাডা নিবাসী গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম জড়িয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আততায়ীদের উৎসাহ জোগাতে ন'মিনিটের ভাষণও দেয় আনমোল। সলমনকে খুন করতে সফল হলে, ইতিহাস রচনা করা যাবে বলে দাবি করে সে। চার্জশিটেও এর উল্লেখ করেছে পুলিশ। বাবা সিদ্দিকি খুনেও তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, বছর দুয়েক আগে থেকে দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্নোই গ্যাং অল্পবয়সি ছেলেমেয়েদের নিয়োগ করতে শুরু করে বলেও খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget