এক্সপ্লোর

Myanmar Earthquake Today : মাঝরাতে থরথরিয়ে কাঁপল মায়ানমারের মাটি , ভূমিকম্প ভারত-বাংলাদেশের এই জায়গাগুলিতেও

National Center for Seismology-র দেওয়া তথ্যানুযায়ী এই ভূমিকম্প ছিল মাঝারি মানের। 


দিন কয়েক আগেই ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। কম্পন অনুভব হয়েছিল কলকাতাতেও। এবার ধাক্কা উত্তরপূর্ব ভারতে।  কম্পন অনুভূত হল বাংলাদেশেও । উৎপত্তিস্থল মায়ানমারে। রাত তখন ১ টা পেরিয়েছে। হঠাৎ কেঁপে ওঠে ভারতের অসম, মিজোরামের সীমান্তবর্তী এলাকা ও বাংলাদেশের ঢাকা ও সিলেটসহ একাধিক এলাকা ।  National Center for Seismology-র দেওয়া তথ্যানুযায়ী এই ভূমিকম্প ছিল মাঝারি মানের। 

মিজোরাম ও অসম সীমান্তের কাছে অবস্থিত ফেরজাওল জেলায়  ভূমিকম্পের পরিমাপ ছিল ৪.৩।  এরপর আবার ৩৯ মিনিট পরে দ্বিতীয় ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। মিজোরাম ও মায়ানমার সীমান্তবর্তী চুরাচাঁদপুর জেলায় কম্পনের অনুভব সবথেকে বেশি। তবে ভূমিকম্পে হতাহত বা সম্পত্তির ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। 

 এই মাসে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে আগেও ভূমিকম্পের অনুভূতি হয়েছে।  চুরাচাঁদপুর, তামেংলং, কামজং এবং কাংপোকপি জেলাগুলিতে ৩.১ থেকে ৩.৮ মাত্রার মধ্যে বেশ কয়েকটি কম্পন হয়েছে। শুধুমাত্র মণিপুরেই ছয়বার ভূমিকম্প হয়েছে। মেঘালয়ে গত ২১ জানুয়ারি দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়ে ৪.১ মাত্রার ভূমিকম্প হয়। 

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ভারতের মনিপুর রাজ্যের ওয়াংজিং অঞ্চল থেকে ১০৬ কিলোমিটার পূর্বে মিয়ানমারের সাগাইং এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পের গভীরতা ছিল ১২৬ কিলোমিটারের বেশি। 
শুক্রবার মধ্যরাতের কিছু পরে তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় মায়ানমারবাসীর ।National Center for Seismology-র দেওয়া তথ্যানুযায়ী  কম্পনটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মায়ানমারের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের অনুভূতির কথা জানিয়েছেন। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশে সিলেটে কম্পন সবথেকে বেশি অনুভূত হয়েছে। এই অঞ্চল টেকটোনিক প্লেটের কাছাকাছি। আফটার শকের বিষয়ে সতর্ক করা হয়েছে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
JPSC and JSSC Exam Scam: ১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget