এক্সপ্লোর

Narendra Modi : বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবেন না, ভোপাল থেকে তৃণমূল সরকারকে আক্রমণ নরেন্দ্র মোদির

Narendra Modi On Bengal Scam : ' ২৩০০০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে', মন্তব্য মোদির ।

 
ভোপাল : একদিকে পঞ্চায়েত নির্বাচনের মঞ্চ ( Panchayat Poll )  থেকে লাগাতার আক্রমণ শাণাচ্ছেন তৃণমূল নেতারা। পঞ্চায়েত ভোটের প্রচারে নেমে একের পর এক অভিযোগে মোদি সরকারকে বিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । এমনকী উত্তরবঙ্গে বিজেপির অপেক্ষাকৃত শক্ত ঘাঁটি কোচবিহারে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০২৪ এ পাল্টে যাবে কেন্দ্রের সরকার। মালবাজারে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মোদি সরকারের মেয়াদ আর ৬ মাস। সেখানে ভোপাল থেকে কড়া ভাষায় তৃণমূলের কড়া সমালোচনা করলেন নরেন্দ্র মোদি। 

ভোপালে নরেন্দ্র মোদি বললেন, ' ২৩০০০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রোজভ্যালি, সারদা, শিক্ষক নিয়োগ, গরুপাচার, কয়লা পাচার দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবেন না'। ভোপালের সভা থেকে আক্রমণ প্রধানমন্ত্রীর ( Narendra Modi) । 

এর আগে চলতি মাসের ১৩ তারিখ নিয়োগ দুর্নীতি নিয়ে দিল্লিতে নাম না করে মোদি নিশানা করেন তৃণমূল সরকারকে। চাকরির জন্য রেট কার্ডের উল্লেখ করে আক্রমণ শাণান প্রধানমন্ত্রী । তিনি  বলেন, রেস্তোরাঁর মতোই চাকরির জন্য রেট কার্ড হতে পারে? । মোদির মুখে সেবার উঠে এসেছিল, পুরসভায় গ্রুপ ডি, গ্রুপ সি-পদে চাকরিতে দুর্নীতির প্রসঙ্গ। তিনি এও বলেন, 'পরিবারতন্ত্রের রাজনীতি চাকরির নামে লুঠ করছে যুব সম্প্রদায়কে। যুব সম্প্রদায়ের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে চাকরির রেট কার্ড। 'দেশের মানুষ ঠিক করবে কী চান, রেট কার্ড না, সেফ গার্ড !' পুর-নিয়োগে দুর্নীতির অভিযোগে নাম না করে তৃণমূল সরকারকে আক্রমণ করেন মোদি। 

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের নাম নিয়ে যখন বিরোধীরা প্রতি মুহূর্তে তৃণমূলকে আক্রমণ করে চলেছে, তখন সুকৌশলে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে একদিকে, অভিযোগ এবং আরেকদিকে, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তৃণমূল নেত্রী। তিনি বিএসএফকে স্মরণ করান,  ' মোদি আজ আছেন কাল নেই, আপনাদের তো দেশের সীমান্ত রক্ষা করতে হবে'। 

মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটপ্রচারে গিয়ে আরও বলেন,  একশ দিনের টাকা আমরা কেন্দ্রীয় সরকারের থেকে ছিনিয়ে আনব।  ১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না।  বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস'।  

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি হাঁসখালিতে প্রচারে গিয়ে বলেন, ' বিজেপির বাঙালি বিদ্বেষের প্রমাণ আমরা বিভিন্নভাবে পেয়েছি। 
বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে।  মতুয়াদের এদেশের ওপর আমার-আপনার মতোই সমান অধিকার। আগে প্রধানমন্ত্রী ১৯৭২ সালের আগের প্রমাণপত্র দেখান, তারপর সাধারণ মানুষ দেখাবেন'। 

আরও পড়ুন :

কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন, বললেন মমতা

 

সেরা শিরোনাম

Rahul Gandhi: ভারতে ব্যবসা করায় বাধা? দাবি ঘিরে শোরগোল, রাহুল গাঁধীকে ধন্যবাদ জানালেন ইলন মাস্ক
ভারতে ব্যবসা করায় বাধা? দাবি ঘিরে শোরগোল, রাহুল গাঁধীকে ধন্যবাদ জানালেন ইলন মাস্ক
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget