এক্সপ্লোর

Narendra Modi Rozgar Mela : ৫১ হাজারেরও বেশি যুবাকে আধা সামরিক বাহিনীতে চাকরি, রোজগার মেলায় ভার্চুয়ালি নিয়োগপত্র বিলি প্রধানমন্ত্রীর

Narendra Modi : অটোমোবাইল, ফার্মা সেক্টরে খুব দ্রুত উন্নতি হচ্ছে এবং আগামী দিনে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, রোজগার মেলায় আশ্বাস প্রধানমন্ত্রীর।

নয়াদিল্লি : ৫১ হাজার যুবকের হাতে চাকুরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi )। প্রধানমন্ত্রী, সোমবার, আধা সামরিক বাহিনীতে ( para military forces) নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র ( appointment letters)তুলে দেন। 

রোজগার মেলার (Rozgar Mela) ৮ নম্বর পর্যায়ে ৫১ হাজারেরও বেশি চাকরিপ্রাপকদের নিয়োগপত্র দেওয়া হয়। দেশের ৪৫ টি জায়গায় এই রোজগার মেলা চলবে । প্রধানমন্ত্রী বলেন, দেশের নিয়োগ পদ্ধতিতে দ্রুততা আনতে এই সরকার নতুন অনেক পদক্ষেপ করেছে।  মোদি তাঁর ভার্চুয়াল ভাষণে আরও বলেন,  যুবকদের জন্য নতুন পথ খোলার জন্য আধাসামরিক বাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে।  তিনি আরও বলেন, নিয়োগের সময় কমাতে আধাসামরিক বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া সহজ করা হয়েছে। তরুণদের জন্য কাজের সুযোগ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, অটোমোবাইল, ফার্মা সেক্টরে খুব দ্রুত উন্নতি হচ্ছে এবং আগামী দিনে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই সব ক্ষেত্রে।

মোদি দাবি করেন,  এই দশকে ভারত বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির একটি (world's top three economies in this decade) হয়ে উঠবে।  "খাদ্য থেকে ফার্মা, মহাকাশ থেকে স্টার্টআপ  , উন্নত অর্থনীতির জন্য সব ক্ষেত্রের বৃদ্ধি হওয়া প্রয়োজন" 

 আধাসামরিক বাহিনীতে চাকরিপ্রাপ্তরাও যাতে  চাকরির পাওয়ার সময়ও শেখার ইচ্ছা অব্যাহত রাখে, তার জন্য উৎসাহ দেন মোদি। নতুন নিয়োগপ্রাপ্তদের দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ কোর্সের জন্য (skill development and courses) পোর্টালে নিজেদের সম্পর্কে নিবন্ধন করতে বলেন। সেইসঙ্গে তিনি নতুন নিযুক্তদের শারীরিক সুস্থতার দিকে মনোনিবেশ করার বিষয়ে নজর দিতে বলেন।  প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, সরকার ভারতে তৈরি ল্যাপটপের ক্ষেত্রে জোর দেবে। 

ভারত সরকার এবং কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সারা দেশে রোজগার মেলার আয়োজন করছে এবং নির্দিষ্ট সময়ান্তর লক্ষ লক্ষ যুবকদের নিয়োগপত্র বিতরণ করছে।  এই মেলার মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন আধাসামরিক বাহিনী যেমন সিআরপিএফ, বিএসএফ, রাষ্ট্র সীমা বল (এসএসবি), অসম রাইফেলস, সিআইএসএফ, আইটিবিপি এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) পাশাপাশি দিল্লি পুলিশের কর্মী নিয়োগ করা হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্তরা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে বিভিন্ন সংস্থায় কনস্টেবল (জেনারেল ডিউটি), সাব-ইন্সপেক্টর (জিডি) এবং নন-জিডি ক্যাডার পদের মতো বিভিন্ন পদে যোগদান করবেন।     

আরও পড়ুন :

চাঞ্চল্যকর সরকারি রিপোর্ট ! পড়ুয়ার অভাবে রাজ্যে ৮ হাজার স্কুল বন্ধের মুখে?

 

সেরা শিরোনাম

Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget