এক্সপ্লোর

Parliament Monsoon Session: নেহরু থেকে মোদি, বার বার অনাস্থা প্রস্তাব লোকসভায়, সরকার পড়ে যাওয়ার নজিরও রয়েছে, জানুন গুরুত্ব

No-Trust Motion: বিরোধীদের দাবি, সরকারকে উৎখাত করা তাঁদের লক্ষ্য় নয়, সংসদে জবাবদিহি করতে বাধ্য প্রধানমন্ত্রী। তিনি উচ্চবাচ্য না করাতেই, সংসদে তাঁকে হাজির করতে বাধ্য হয়ে এই অনাস্থা প্রস্তাব আনতে হয়েছে।

নয়াদিল্লি: মণিপুর হিংসা নিয়ে উত্তাল সংসদের বাদল অধিবেশন (Manipur Violence)। সেই আবহেই লোকসভায় জমা পড়ল অনাস্থা প্রস্তাব (No-Trust Motion)। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেস এবং কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি (Parliament Monsoon Session)। গত দু'মাসেরও বেশি সময় ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সেখানে। ঘরছাড়া প্রায় ৫০ হাজার মানুষ। এই পরিস্থিতিতেও কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। সংসদে তাঁর বিবৃতি দাবি করছেন। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী বিবৃতি না দেওয়াতেই অনাস্থা প্রস্তাব আনার পথে হাঁটলেন বিরোধীরা। 

এমনিতে লোকসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি। তাই অনাস্থা প্রস্তাব আনা হলেও, ভোটাভুটিতে হলে বিজেপি-র জয় একরকম নিশ্চিত বলেই ধরছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও বিরোধীদের দাবি, সরকারকে উৎখাত করা তাঁদের লক্ষ্য় নয়, বরং সংবিধান অনুযায়ী সংসদে জবাবদিহি করতে বাধ্য প্রধানমন্ত্রী। তিনি উচ্চবাচ্য না করাতেই, সংসদে তাঁকে হাজির করতে বাধ্য হয়ে এই অনাস্থা প্রস্তাব আনতে হয়েছে।

অনাস্থা প্রস্তাব আসলে কী

সংসদীয় রাজনীতিতে বিরোধীরা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারেন। এর মাধ্যমে বোঝানো হয় যে, সরকারের উপর আস্থা নেই তাঁদের। এর ফলে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয় শাসকদলকে। তাতে সংখ্যাগরিষ্ঠের সমর্থন না পেলে পদত্যাগ করতে হয় সরকার থেকে। কিন্তু লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলে, সরকারকে হটানো সম্ভব নয়।

বর্তমান সমীকরণ

এই মুহূর্তে লোকসভায় ম্যাজিক সংখ্যা ২৭২। এর মধ্যে মোদি নেতৃত্বাধীন NDA জোটের আসনসংখ্যা ৩৩১। বিজেপি-র একার আসনসংখ্যাই ৩০৩। বিজেপি বিরোধী INDIA জোটের দখলে রয়েছে ১৪৪টি আসন। BRS, YSRCP এবং নবীন পট্টনায়েকের বিজু জনতা দলের সম্মিলিত আসনসংখ্যা ৭০। 

আরও পড়ুন: No Trust Motion: মণিপুর হিংসা নিয়ে কোণঠাসা কেন্দ্র, সংসদে অনাস্থা প্রস্তাব জমা দিল কংগ্রেস

অনাস্থা প্রস্তাবের গুরুত্ব

সংসদীয় গণতন্ত্রে অনাস্থা প্রস্তাব অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। এই প্রস্তাব এনে সরকারকে প্রশ্ন করতে পারেন বিরোধীরা। সরকারের ব্যর্থতা তুলে ধরা যায় জনগণের সামনে, সংসদে সেই নিয়ে বিশদ আলোচনা করা যায়। বিরোধীদের একজোট করার ক্ষেত্রেও কাজে দেয় অনাস্থা প্রস্তাব। সংসদে অনাস্থা প্রস্তাব পাস হলে, সঙ্গে সঙ্গে সরকার পড়ে যেতে পারে, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীকেও ইস্তফা দিতে হয়।

সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, লোকসভার কাছে দায়বদ্ধ মন্ত্রিসভা একমাত্র বিরোধীরই অনাস্থা প্রস্তাব আনতে পারেন এবং রাজ্যসভা নয়, শুধুমাত্র লোকসভাতই আনা যেতে পারে অনাস্থা প্রস্তাব। লোকসভার যে কোনও দল অনাস্থা প্রস্তাব আনতে পারে সরকারের বিরুদ্ধে। ক্ষমতায় থাকতে হলে, তার বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয় সরকারকে।

অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়া

অনাস্থা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, সকাল ১০টার মধ্যে সেক্রেটারি জেনারেলকে তা জানাতে হয়। লোকসভার অন্তত ৫০ জন সাংসদের সমর্থন থাকতে হয় এই অনাস্থা প্রস্তাবে। অনাস্থা প্রস্তাব পাস হলে আলোচনার জন্য় আরও একদিন বরাদ্দ করেন রাষ্ট্রপতি। দেশের রাষ্ট্রপতি সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলতে পারেন। সংখ্যাগরিষ্ঠের সমর্থন না পেলে সরকারকে পদত্যাগ করতে হয়।

সংক্ষিপ্ত ইতিহাস

এর আগে, একাধিক বার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে সংসদে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে নরেন্দ্র মোদি, সকলেই এই অনাস্থা প্রস্তাবের সাক্ষী হয়েছেন। ২০১৮ সালেও মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সেবার ১৯৯ ভোটে জয়ী হয় তারা। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের নিরিখে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে এর আগে মোরাজি দেসাই, চরণ সিংহ, ভিপি সিংহ, অটলবিহারি বাাজপেয়ীর সরকার পর্যন্ত পড়ে যায়। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
CJP Protest: CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
Gyanesh Kumar: 'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget